1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

বিরিশিরিতে সিনেমার শুটিংয়ে শিরীন শিলা

বিরিশিরিতে সিনেমার শুটিংয়ে শিরীন শিলা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ ডেস্কঃ বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার একটি গ্রাম। ইংরেজ শাসন আমলে স্থাপিত শত বছরের পুরনো বয়েজ ও গালর্স হাইস্কুল, সরকারি কালচারাল একাডেমি, সোমেশ্বরী নদী, সাগরদিঘী, দুর্গাপুর রাজবাড়ী, পুরাকীর্তি নিদর্শন মঠগড়, মনোরম প্রাকৃতিক পরিবেশ আর দর্শনীয় স্থানগুলোর কারণে পর্যটকদের কাছে এটির যথেষ্ট সুনাম আছে।

সাম্প্রতিক সময়ে বিরিশিরিতে সিনেমার শুটিংয়ের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার সেখানে ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শিরীন শিলা অভিনীত চন্দন চৌধুরী পরিচালিত ‘গিরগিটি’ সিনেমার শুটিং।

এ প্রসঙ্গে শিরীন শিলা বলেন, সিনেমার দুটি গানের শুটিং দিয়েই মূলত এ সিনেমার সঙ্গে আমার কাজ করা শুরু হলো। আগামী ভালোবাসা দিবস পর্যন্ত আমাকে বিরিশিরিতেই গানের শুটিংয়ে থাকতে হবে। এরপর ঢাকায় ফিরে সিনেমার অন্যান্য কাজ শুরু হবে। চন্দন দাদার নির্দেশনায় এটাই আমার প্রথম কাজ। আশা করছি সবকিছু মিলিয়ে ভালো একটি সিনেমা হবে।

গত বছরের শেষটায় শুভ সংবাদ দিয়ে শিরীন শিলার বছর শেষ হয়। তিনি মাস্টার্সে ফার্স্ট ক্লাশ ফার্স্ট হয়েছেন। সেই খুশির রেশ ধরেই নতুন বছরের প্রথম সপ্তাহেই শুরু হয় মমতাজুর রহমান আকবরের পরিচালনায় ওয়েব সিরিজ ‘জিম্মি’র কাজ। ওয়েব সিরিজটির কাজের পরপরই তিনি শেষ করেন একই পরিচালকের সিনেমা ‘ঘর ভাঙ্গা সংসার’। দুটোতেই তার সহশিল্পী হিসেবে আছেন ডিপজল।

শিলা জানান, জিম্মির জন্য তাকে অনেক শ্রম দিতে হয়েছে। কারণ এটি একটি অ্যাকশননির্ভর ওয়েব সিরিজ। আবার শিগগিরই শিরীন শিলা শুরু করতে যাচ্ছেন রশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’সিনেমার কাজ। এদিকে সম্প্রতি সেন্সর পেয়েছে তার অভিনীত ‘নদীর জলে শাপলা’নামের একটি সিনেমা।

ঢাকা সংবাদ.কম/এসআর

১২ ফেব্রুয়ারি ২০২২
ফেভিকন

বিরিশিরিতে সিনেমার শুটিংয়ে শিরীন শিলা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৫:৫৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২ ৬৯ বার পড়া হয়েছে

বিরিশিরিতে সিনেমার শুটিংয়ে শিরীন শিলা

আপডেট সময় : ০৫:৫৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২