1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

সাউথইস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাউথইস্ট ব্যাংক পিএলসির ৩০তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভা বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

আজ বুধবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সভায় ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এম. এ. কাশেম সভাপতিত্ব করেন। সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান।

এছাড়াও বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন পর্ষদের পরিচালকবৃন্দ মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান (চেয়ারম্যান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি), মোঃ রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি), মোঃ নুরুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: সিঙ্গেল ক্লিক আইটি সল্যুশন (প্রা:) লিমিটেড), স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম. মঈন আলম ফিরোজী (চেয়ারম্যান, অডিট কমিটি) এবং ড. মো: মজিবুর রহমান (পিএইচডি)।

সভায় আরও সংযুক্ত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং কোম্পানী সচিব মামুনুর রশীদ, এফসিএস। ব্যাংকের সম্মানিত উদ্যোক্তাগণ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের পরিচালন ফলাফল, ভাল পরিচালন প্রসূত মুনাফা ও ব্যবসায়ে উত্তম প্রবৃদ্ধি অর্জনের উপর আলোকপাত করা হয়। সভায় প্রকাশ করা হয় যে, ব্যাংক বিগত ২০২৪ সালে ১ হাজার ১৭২ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ৩১শে ডিসেম্বর, ২০২৪ ইং তারিখে ব্যাংকের আমানতের পরিমাণ ৪১ হাজার ১৩৪ কোটি ৩৯ লাখ টাকা, মোট সম্পদের পরিমাণ ৫৪ হাজার ৫৮৫ কোটি ৮৬ লাখ টাকা, শেয়ার প্রতি আয় ০ দশমিক ৩২ টাকা (সম্মিলিত), শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৩ দশমিক ৫৯ (সম্মিলিত)। ২০২৪ সালে ব্যাংকের মূল্য-আয় অনুপাত ছিল ২৩ দশমিক ৯৪ গুণ। ৩১শে ডিসেম্বর, ২০২৪ ইং তারিখে ব্যাংকের রেগুলেটরি মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ১৫৮ কোটি ২ লাখ ৯০ হাজার টাকায়। ব্যয় দক্ষতার ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষস্থানে অবস্থান করে। ব্যাংকের আয় অনুপাত ব্যয় ছিল ৩৮ দশমিক ৮৩ শতাংশ।

ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) ৩১শে ডিসেম্বর ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর এবং ৩০শে জুন, ২০২৫ সালের অনিরীক্ষিত আর্থিক বিবরণীর উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদের জন্য ব্যাংকের ক্রেডিট রেটিং AA (ডাবল এ) এবং স্বল্প মেয়াদের জন্য ST-2 প্রদান করেছে।

ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এম. এ. কাশেম, তাঁর বক্তব্যে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণের উচ্ছ্বসিত প্রশংসা করেন। ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে তিনি ব্যাংকের পরিচালন দক্ষতার মান ও মুনাফা বৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের পাঠানো সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শসমূহ ক্রমান্বয়ে বাস্তবায়নেরও প্রতিশ্রুতি প্রদান করেন।

উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনের মাধ্যমে তাঁদের মূল্যবান প্রশ্ন ও মতামত প্রেরণ করেন। তাঁরা চমৎকার পরিচালন ফলাফল, স্থিতিশীল লভ্যাংশ ঘোষণা এবং তথ্য-সমৃদ্ধ, সমন্বিত ও আকর্ষণীয় বার্ষিক প্রতিবেদন-২০২৪ প্রকাশের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।

১৭ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

সাউথইস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

সাউথইস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫