1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

শার্শা সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ সহ আটক-৩

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় পৃথক তিনটি অভিযান চালিয়ে ২৯পিস স্বর্নের বার আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার রুদ্রপুর সীমান্তের আজগর আলীর আমবাগান থেকে ১০ পিস (১.২৩৩ কেজি) স্বর্ণের বার সহ সাকিব (১৯) নামে এক পাচারকারীকে আটক করা হয়।

আটক সাকিব শার্শার গোগা গ্রামের মৃতঃ কালাম হোসেনের ছেলে।

খুলনা ২১ বিজিবি অধিনায়ক লে, কর্নেল তানভির রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানায়, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর সীমান্তে অভিযান চালনো হয়। এসময় সাকিব আটক পূর্বক তল্লাশি করলে তার হাতে গামাছায় বাধা সারের মধ্যে কসটেপ দিয়ে জড়ানো ১০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১.২৩৩ কেজি। বাজার মুল্য ৮৯,৪৬,৪৫০ টাকা।

একই দিনের রাতে বেনাপোল পোর্ট থানার মালিপুতা গ্রাম থেকে পরিতক্ত অবস্থায় ১৮ পিচ স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান মোটরসাইকেল যোগে যশোর বেনাপোল দিয়ে সীমান্ত এলাকায় যাচ্ছে।
এমন খবরে, যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি পোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় পোস্ট এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করতে সংকেত দিলে সে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে, বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে সে বেনাপোল সীমান্তের মালিপুতা এলাকায় মোটরসাইকেল ফেলে গ্রামের মধ্যে পালিয়ে যায়।

এসময় মোটরসাইকেল তল্লাশি করে ১৮ পিচ স্বর্ণ বার (২ কেজি ১০০ গ্রাম ওজনের) উদ্ধার করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা বলে তিনি জানান।

কয়েক ঘন্টা যেতে না যেতেই আবারো বেনাপোল সীমান্ত এলাকা থেকে প্রাইভেটকারে করে বড় আকারের ১ পিচ স্বর্ণের বারসহ (১ কেজি ৬০ গ্রাম ওজনের) পাচারের সময় দুই পাচারকারীকে আটক করে বিজিবি। বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল সর্দারের ছেলে আঁশা (২৮) ও নামাজ গ্রামের মৃতঃ কালাম হোসেনের ছেলে সোহানুর রহমান বিশাল (২৭)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হবে, এমন গোপন খবরে সীমান্তের পুটখালী গ্রামের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে সন্দেহজনক একটি প্রাইভেটকারের গতি রোধ করে আটক করা হয়। পরে, প্রাইভেটকারটি তল্লাশি করে পেছনের ছিটের পাশে লুকিয়ে রাখা (১ কেজি ৬০ গ্রাম ওজনের) ১ পিচ বড় আকারের স্বর্ণের বার উদ্ধার সহ তাদের আটক করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ৪৪ হাজার টাকা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শার্শা- বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত আগষ্ট ও সেপ্টেম্বর ২০২২ মাসে উক্ত সীমান্ত থেকে ১৩ টি অভিযানে ১৮,৮৩,৭৮,০০০ টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

যশোর, বেনাপোল প্রতিনিধি সাইবুর রহমান সুমনঃ

২৮ সেপ্টেম্বর ২০২২
ফেভিকন

শার্শা সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ সহ আটক-৩

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০১:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৩০ বার পড়া হয়েছে

শার্শা সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ সহ আটক-৩

আপডেট সময় : ০১:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২