1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

লিওনার্দো ডি ক্যাপ্রিওর মুখে নিজের প্রশংসা শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম: উর্বশী

উর্বশী লিওনার্দো ডি ক্যাপ্রিও

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ ডেস্কঃ ৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে মশগুল সিনেদুনিয়া। লাল গালিচায় লিওনার্দো ডি ক্যাপ্রিওর নজরে কাড়লেন অভিনেত্রী উর্বশী রাউতেলা।

এবছরই প্রথমবারের জন্য কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটলেন উর্বশী। আর কান-এ অভিষেক ঘটানোর পরই জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দোর থেকে প্রশংসা কুড়ালেন তিনি। এ কি কম কথা নাকি? ‘হেটস্টোরি ফোর’, ‘পাগলপান্তি’র নায়িকা তো বিশ্বাস-ই করতে পারছেন না। ঘন ঘন চিমটি কাটছেন নিজেকে। এ তো স্বপ্ন সত্যি হওয়ার থেকেও বেশি।

বলিউডি সিনেমায় খুব একটা তাকে দেখা না গেলেও উর্বশীর অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। ‘ফরেএভার ইয়ং’-এর প্রদর্শনে এবার কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন অভিনেত্রী। আর শুরুতেই লিওনার্দো ডি ক্যাপ্রিও’র মতো অভিনেতার থেকে এমন প্রশংসা শুনে খুশিতে সপ্তম স্বর্গে পৌঁছেছেন উর্বশী।

উর্বশী রাউতেলা জানান, “লিওনার্দো ডি ক্যাপ্রিওর মুখে নিজের প্রশংসা শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম যে খুশিতে চোখে পানি চলে এসেছিল। একইসঙ্গে লজ্জায় লালও হয়েছি।”

ভারতীয় অভিনেত্রীর প্রশংসা করে ঠিক কী বলেন ডি ক্যাপ্রিও? উর্বশীর কথায়, “উনি আমার অভিনয়ের প্রশংসা করেন। বলেন, ভাল কাজ করছি। আমি তো পরের দিন সকালে উঠে নিজেকে চিমটি কাটলাম। ভাবলাম স্বপ্ন দেখছি না তো? লিওনার্দোর প্রশংসাই আমাকে অনুপ্রেরণা জানাবে আগামীতে এগিয়ে যাওয়ার জন্য।”

শোনা যাচ্ছে, খুব শিগগিরিই হলিউডের এক প্রজেক্টে অভিনয় করবেন উর্বশী রাউতেলা। যে ছবি দেখা যাবে নেটফ্লিক্সের পর্দায়। আর পশ্চিমা বিনোদুনিয়ায় অভিষেক ঘটানোর আগেই স্বয়ং লিওনার্দো ডি ক্যাপ্রিওর মুখে নিজের প্রশংসা শোনা চারটিখানি কথা নয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়তে পারেন……

২৮ মে ২০২২
ফেভিকন

লিওনার্দো ডি ক্যাপ্রিওর মুখে নিজের প্রশংসা শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম: উর্বশী

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১২:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ৬৬ বার পড়া হয়েছে

লিওনার্দো ডি ক্যাপ্রিওর মুখে নিজের প্রশংসা শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম: উর্বশী

আপডেট সময় : ১২:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২