1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ভক্তকে চড় মারলেন শ্রাবন্তী!

ভক্তকে চড় মারলেন শ্রাবন্তী!

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলোচিত-সমালোচিত টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি প্রায় সময়ই শিরোনামে থাকেন।

কখনো ক্যারিয়ার সম্পর্কিত বিষয়ে কথা বলে, আবার কখনো ব্যক্তিজীবন নিয়ে। আবার সোশ্যালে সক্রিয় থাকায় কোনো ছবি বা ভিডিও পোস্ট করলেই তা নজর কাড়ে নেটিজেনদের। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কৌতূহল থাকায় মুহূর্তেই সেসব হয় ভাইরাল।

এবার হঠাৎ করেই দেখা গেল এক ভক্তকে কষে চড় মারছেন তিনি। তবে তা অকারণে নয়।

সোশ্যালে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রাবন্তীকে জোর করে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করছেন ওই ভক্ত। এতে মুহূর্তেই চটে যান নায়িকা। তাই তো সঙ্গে সঙ্গে ভক্তকে কষে চড় মারেন শ্রাবন্তী। খবর হিন্দুস্তান টাইমসের।

এ সময় শ্রাবন্তী বলেন, আমার সঙ্গে এমন ব্যবহার করার চেষ্টা একদমই করবে না। তবে ভিডিওটি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই শুভাকাঙ্ক্ষীদের। এটি কেবলই মজার ছলে তৈরি করেছেন অভিনেত্রী।

টালি নায়িকা বন্ধু মৌমিতার সঙ্গে বানিয়েছেন ভিডিওটি। আর সেটি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দুজনই। যেখানে শুভাকাঙ্ক্ষীরা হাস্য-রসাত্মক নানা মন্তব্য করছেন।

শ্রাবন্তী অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’ সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন অভিনেত্রী। এতে তার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি।

প্রসেনজিৎ-শ্রাবন্তীকে প্রায় ২৫ বছর পর বড় পর্দায় দেখবে দর্শক। এর আগে ‘মায়ার বাঁধন’ সিনেমায় প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রাবন্তী। কিন্তু জুটি হিসেবে এবারই প্রথমবার পর্দায় দেখা যাবে তাদের।

১৬ জানুয়ারি ২০২৩
ফেভিকন

ভক্তকে চড় মারলেন শ্রাবন্তী!

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ৫০ বার পড়া হয়েছে

ভক্তকে চড় মারলেন শ্রাবন্তী!

আপডেট সময় : ০৩:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩