বাগাতিপাড়ায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষ নিহত ১
ফজলুর রহমান,বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল ও বালু ভর্তি ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি পার্শ্ববর্তী বাঘা উপজেলার আহমেদপুর এলাকার বাসিন্দা শহিদুল (৪২)।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের একডালা (ধোপাড় বিল) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আহত ট্রাকের হেলপার আবু রাসেল (৩৫) জানান, তারা বালু ভর্তি ট্রাক নিয়ে পার্শ্ববর্তী বাঘা উপজেলা মীরগঞ্জ হতে বাগতিপাড়ার মালঞ্চির উদ্দেশ্যে আসছিলেন। ধোপাড় বিল নামক এলাকায় আসলে অপর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ট্রাকটিতে ধাক্কা দেয়। ট্রাকের চালক লালন আলী (৪৫) মোটরসাইকেল চালকদের বাঁচাতে গিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টে পাশের রাস্তার নিচে গিয়ে পড়ে। ঘটনা স্থলেই তাদের একজন হেলপার মারা যান।এবং মোটর সাইকেল চালকেরা ওই স্থানত্যাগ করে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা তাদের এসে উদ্ধার করেন।এ বিষয়ে বাগাতিপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনজুরুল আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনা স্থলে গিয়ে আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন।এবং বাকী ২ জনেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।











