1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

বছরজুড়ে লেনদেনে বড় পতন

ডিএসই

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোভিড ১৯ মহামারি ও ইউক্রেন-রাশিয়া সংঘাতের কারণে বিশ্বের পুঁজিবাজারের মতো বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের গতিও কিছুটা হ্রাস পেয়েছে৷ বিদায়ী বছরে ডিএসইতে মূল্য সূচকের সাথে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য বছরে ডিএিইর গড় লেনদেন কমেছে ৩৪.৮৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২২ সালে ডিএসইতে ২৪৪ কার্যদিবসে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ লাখ ২৪ হাজার ৪৪৭ কোটি ৯৩ লাখ টাকা। ২০২১ সালে ডিএসইতে ২৪০ কার্যদিবসে লেনদেন হয়েছে তিন লাখ ৫৪ হাজার ৫২ কোটি ৮৬ লাখ টাকার।

বিদায়ী বছরে কমেছে ডিএসর গড় লেনদেনের পরিমাণ। ২০২২ সালে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৯৬০ কোটি ৮৫ লাখ টাকা। ২০২১ সালে গড় লেনদেন ছিল ১ হাজার ৪৭৫ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইর গড় লেনদেন কমেছে ৫১৪ কোটি ৩৬ লাখ টাকা বা ৩৫ শতাংশ।

মূল্য সূচক

বছরজুড়ে ডিএসইর মূল্য সূচকও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের বছরের চেয়ে ৫৪৯.৮৫ পয়েন্ট বা ৮.১৪ শতাংশ কমে ৬২০৬.৮১ পয়েন্টে দাঁড়ায়৷ ২০২১ সালের ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস ডিএসইএক্স ছিল ছয় হাজার ৭৫৬.৬৫ পয়েন্টে।

২০২২ সালে ডিএসইএক্স মূল্য সূচক সর্বোচ্চ ৭১০৫.৬৯ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ৫৯৮০.৫১ পয়েন্ট৷

ডিএসইর সেরা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই ৩০ সূচক (ডিএস৩০) ৩৩৭.২৮ পয়েন্ট বা ১৩.৩২ শতাংশ কমে ২১৯৫.৩০ পয়েন্টে দাঁড়ায়৷ ২০২১ সালের শেষ কার্যদিবস ডিএসই-৩০ সূচক ছিল দুই হাজার ৫৩২.৫৮ পয়েন্টে।

২০২২ সালে ডিএস৩০ মূল্য সূচক সর্বোচ্চ ২৬৩৫.৩৮ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ২১৪৫.২৫ পয়েন্ট৷

একই বছর ডিএসইএক্স শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ৭২.২৯ পয়েন্ট বা ৫.০৫ শতাংশ কমে ১৩৫৮.৮৪ পয়েন্টে দাঁড়ায়৷ ২০২১ সালের শেষ কার্যদিবস ডিএসই শরিয়াহ সূচক ছিল এক হাজার ৪৩১.১২ পয়েন্টে।

২০২২ সালে ডিএসইএস মূল্য সূচক সর্বোচ্চ ১৫২২.৯৮ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ১৩০৮.২০ পয়েন্ট৷

০১ জানুয়ারি ২০২৩
ফেভিকন

বছরজুড়ে লেনদেনে বড় পতন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ১৪৫ বার পড়া হয়েছে

বছরজুড়ে লেনদেনে বড় পতন

আপডেট সময় : ০৯:২৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩