1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

প্রবৃদ্ধির অঙ্গীকারে ন্যাশনাল ব্যাংকের ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ন্যাশনাল ব্যাংক পিএলসি প্রবৃদ্ধি, গ্রাহক আস্থা ও সেবা উৎকর্ষের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রাজধানীর প্রধান কার্যালয়ে ১১ সেপ্টেম্বর ২০২৫ আয়োজিত “ম্যানেজার্স মিট”-এর মাধ্যমে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীর সভাপতিত্বে সভায় ঢাকার শীর্ষ ১১টি শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

সভায় শাখাগুলোর সার্বিক কর্মদক্ষতা পর্যালোচনা করা হয় এবং ব্যাংকের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, আমাদের শাখাগুলো কেবল সেবা কেন্দ্র নয়, এগুলোই ন্যাশনাল ব্যাংকের প্রাণস্পন্দন। প্রতিটি গ্রাহকসেবাই হলো আস্থা অর্জনের সুযোগ, উদ্ভাবনের পরিচয় এবং আমাদের আলাদা মূল্যবোধের প্রতিফলন। ন্যাশনাল ব্যাংকের শক্তি হলো এর মানুষের পেশাদারিত্ব ও নিষ্ঠা। একসাথে আমরা এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলব, যা শুধু আর্থিক সমাধানই দেবে না, বরং গ্রাহকের স্বপ্ন ও আকাঙ্ক্ষার অংশীদার হবে। এইভাবেই আমরা আস্থা পুনঃস্থাপন করব এবং টেকসই প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করব।

তিনি শাখা ব্যবস্থাপকদের গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির পাশাপাশি খেলাপি ঋণ আদায় ও নতুন আমানত সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান, যা ব্যাংকের চলমান রূপান্তরের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মোঃ আব্দুর রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মোঃ মেশকাত-উল-আনোয়ার খান, ট্রেজারি বিভাগের প্রধান ও ইভিপি মোহাম্মদ কামরুল হাসান মিঠু, ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান ও ইভিপি কৃষ্ণ কমল ঘোষ; কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের এসভিপি মেহেবুব হাসান, কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের এসভিপি মোঃ মিজানুর রহমান এবং এসএএমডি’র প্রধান (চলতি দায়িত্ব) মো. তারিকুল ইসলাম খান।

ন্যাশনাল ব্যাংক পিএলসি ধারাবাহিকভাবে শক্ত ভিত গড়ে তোলার পাশাপাশি গ্রাহক আস্থা পুনরুদ্ধার ও বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় গ্রাহককেন্দ্রিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।

১১ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

প্রবৃদ্ধির অঙ্গীকারে ন্যাশনাল ব্যাংকের ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

প্রবৃদ্ধির অঙ্গীকারে ন্যাশনাল ব্যাংকের ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫