1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

পরিশ্রম করেই স্বপ্নগুলো পূরণ করতে চাই : ঋতুপর্ণা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি ‘শ্বেত পাথরের থালা’ সিনেমা দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। বাংলার পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

সম্প্রতি অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে ভারতীয় গণমাধ্যমে তিনি এক সাক্ষাৎকার দিয়েছেন। জন্মদিন মানেই খাওয়া–দাওয়া আর ছোটবেলার স্মৃতি। কোন স্মৃতিটা সব থেকে প্রিয় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার জন্মদিনে মা দারুণ সব খাবার রান্না করতেন। পরিবারের সবাই আসতেন, কাজিনরা আসত। আমাদের সবার জন্মদিন মুখস্থ ছিল, হিসাব রাখতাম কোন মাসে কার বাড়িতে যাব।’

এরপর ঋতুপর্ণা বলেন, ‘এখন তো সবাই আলাদা শহরে, অনেকে আলাদা দেশে। সেদিন স্কুলে সবাই ইউনিফর্ম পরে যেত। আমার পোশাকটা শুধু আলাদা, রঙিন হতো। বন্ধুদের সবাইকে চকলেট দেওয়াটাও মনে রাখার মতো ঘটনা ছিল। পরবর্তীতে আমার ছেলে–মেয়ের জন্মদিনেও এই নিজের হাতে রান্না করাটা বজায় রেখেছি।’

এই বছরের জন্মদিনের রেজোলিউশন প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘নিজেকে আরও একটু তৈরি করতে চাই। প্রতি বছর ভাবি সময়ের ব্যাপারে পারফেক্ট হবো, হয়ে ওঠে না। তবে আমি অনেকটা ঠিক করেছি বিষয়টা। এবার আরও একটু ঠিক করতে হবে। আমি প্রতি বছর অনেক মানুষের উইশ ফুলফিলমেন্টের চেষ্টা করি। এবারও তেমন কিছু করতে চাই। আমার দ্বারা যদি কারও কোনও উপকার হয় তা হলে সেটা করার চেষ্টা করি।’

ঋতুপর্ণার কথায়, ‘কাজের ক্ষেত্রে নিজের জায়গাটা আরও বেশি পাকাপোক্ত করতে চাই। পরিশ্রম করেই যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করতে চাই। আমি যদি কোনও মাইন্ডকে ইনফ্লুয়েন্স করে ক্রাইম বা মেয়েদের উপরে হওয়া অ্যাবিউজ কমাতে পারি, তা হলে সেই পদক্ষেপ নিতে চাইব। পরিবারের কাছে আরও ভালো উদাহরণ হয়ে উঠতে চাই। এমন মানুষ হতে চাই যে আমি চলে যাওয়ার পরেও যেন তার রেশটা থেকে যায়।’

০৭ নভেম্বর ২০২৪
ফেভিকন

পরিশ্রম করেই স্বপ্নগুলো পূরণ করতে চাই : ঋতুপর্ণা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে

পরিশ্রম করেই স্বপ্নগুলো পূরণ করতে চাই : ঋতুপর্ণা

আপডেট সময় : ০৪:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪