1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে বলে জাতীয় রাষ্ট্রচিন্তা পরিষদের বক্তারা অভিমত ব্যক্ত করেন।

আজ ২৩ নভেম্বর ২০২৪ (শনিবার) জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল লতিফ মাসুমের সভাপতিত্বে “বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন : কার্যকর ও টেকসই সংস্কার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়৷

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়’র উপ-উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশের অভিজ্ঞতা বলে দেয় যে, দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। সর্বশেষ ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এর যথাক্রমে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ। মূলত দলীয় সরকারের অধীনে সরকার এমনকি সুষ্ঠু নির্বাচন করতে চাইলেও এবং নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার পরও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। কারণ, পুরো নির্বাচনটি পরিচালনা করে সরকারের নির্বাহী বিভাগের লোকেরা-আমলাতান্ত্রিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সরকারি/বেসরকারি কর্মচারীবৃন্দ। নির্বাচন কমিশন সেখানে কেবল লজিস্টিক সাপোর্টস এবং গাইডিং প্রিন্সিপালস সরবরাহ করে মাত্র। তৃণমূল পর্যায়ে সরকারি প্রশাসনের সদস্যবৃন্দই এ সংক্রান্ত নির্বাহী কার্যক্রম সম্পন্ন করে। তাছাড়া বাংলাদেশের অভিজ্ঞতা আরও বলে যে, ক্ষমতাসীন সরকার ও দল ক্ষমতায় থেকে নির্বাচনে পরাজয় বরণ করতে একদম নারাজ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা পরাজয় মেনে নিতে অনিচ্ছুক। নিকট ভবিষ্যতেও এর কোন ব্যত্যয় হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না। কাজেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় সরকার নয়, বরং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার/অন্তর্বর্তীকালীন সরকার, যে নামেই অভিহিত করা হোক না কেন, এর বিকল্প নেই। অতএব, নির্বাচনী সংস্কারের প্রধান ক্ষেত্র নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এছাড়াও নির্বাচন কমিশনের নির্বাচনী প্রক্রিয়ার ত্রুটিগুলো দূর করতে এবং বাংলাদেশে নির্বাচনকে সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু করতে হলে সংস্কারের বেশ কিছু ক্ষেত্র বিবেচনা করতে হবে। এর মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনি সংস্কার এবং স্বচ্ছতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য পদ্ধতিগত পরিবর্তন।

জাতীয় রাষ্ট্রচিন্তা পরিষদের সভাপতি অধ্যাপক আবদুল লতিফ মাসুম তার বক্তব্যে বলেন, ‘২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো পাতানো নির্বাচনে মানুষ ভোটাধিকার হারিয়েছে, নির্বাচন কমিশনকে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই ছাত্র-জনতার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্র-জনতার এই বিপ্লবে রক্তের নদী বইয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর ফ্যাসিস্ট নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশনকে এ পরিবর্তন করতে হবে।

ভোটের অধিকারের জন্য এত লোকের আত্মত্যাগ -প্রাণ দিল, আহত হল, নিহত হল, রক্ত দিল, শহীদ হল। জুলাই-আগস্টে কতলোক প্রাণ দিল। অনেক দাবির মধ্যে একটি দাবি ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠা। সেই দায়িত্ব ঘাড়ে নিয়েই নতুন নির্বাচন কমিশনকে আগাতে হবে। এমন একটা পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিতে হবে যে পরিবেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট যাকে ইচ্ছে দিতে চান, তাকে যেন দিতে পারে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন কমিটমেন্ট দিয়েছেন, আমরা তার উপর বিশ্বাস রাখতে চাই।

অতীতের নির্বাচন থেকে শিক্ষা নিয়েই প্রধান নির্বাচন কমিশনারকে এগুতে হবে। তিনি ছাত্র-জনতার পালস বুঝতে পারেন বলে আমি মনে করি। মানুষের বহুল কাঙ্ক্ষিত ভোটাধিকার ফিরিয়ে দিয়ে অবশ্যই তিনি সফল হবেন সে প্রত্যাশা।

সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান মেজবাহ উল-আজম সওদাগর বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সাথে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মিশে গেছে। জনগণের মধ্যে এ ধারণা শক্তিশালী যে কখনোই দলীয় সরকারের মাধ্যমে সুস্থ নির্বাচন সম্ভব নয়।নির্দলীয় সরকার সুষ্ঠু নির্বাচনের সমাধান। গণঅভ্যুত্থানের চেতনাও সেটা। সে কারণে এমন ব্যবস্থা তৈরি করতে হবে কোনদিন কোন দল ক্ষমতায় থেকে আর ফ্যাসিবাদ কায়েম করতে না পারে। এটি এজন্যই নিশ্চিত করতে হবে কারণ একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হচ্ছে অন্যতম প্রধান জবাবদিহিতার মেকানিজম।

সেমিনারটিতে এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক ফজল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, অধ্যাপক শরিফুল ইসলাম, ও সাবেক সচিব শেখ মোতাহার হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক স ম আলী রেজা, অধ্যাপক শরিফুল ইসলাম, শাহ আবদুল হালিম ও অধ্যাপক এ. বি এম মাহবুবুল ইসলাম প্রমুখ ।

২৩ নভেম্বর ২০২৪
ফেভিকন

নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে

আপডেট সময় : ০৬:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪