1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ৪ স্বতন্ত্র প্রার্থী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সংশ্লিষ্ট প্রার্থীরা।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ঢাকা-১৭ আসনের ৪ জন প্রার্থীর মধ্যে দু’জন সশরীরে দেখা করতে এসেছিলেন। আর দু’জন ঢাকায় নেই। তারা টেলিফোনে কথা বলেছেন। তারা তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন।

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট্রের (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ বলেন, এই পর্যায়ে এসে আমি তারেক রহমানকে কেন সমর্থন করলাম, এর একটি মাত্র রাজনৈতিক কারণ—সেটি হচ্ছে, দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করাতেই হবে। কারণ আমাদের দেশের যে সাম্প্রদায়িক শক্তি এবং ৭১-এর যে শক্তি, তারা এখন মাথাচাড়া দিয়ে উঠছে।

তিনি আরও বলেন, নানা রকম চিন্তা-ভাবনা নিয়ে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তারা ফিরে যেতে চায় ৫৪ বছর আগে। এজন্য আমি তারেক রহমানকে সমর্থন দিতে এসেছি।

ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ বলেন, আমি আজকে একটি স্লোগান সমর্থন করতে এসেছি, সেই স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। ঢাকা-১৭ আসনের যারা আমাকে সমর্থন করেছেন এবং ভোট দেয়া অগ্রিকার করেছেন- তাদের উদ্দেশ্যে আহ্বান জানাই, তারা ধানের শীষে ভোট দিলে আমাকে ভোট দেয়া হবে।

তারেক রহমানতে সমর্থন দিয়ে সরে দাড়ানো ৪ জন স্বতন্ত্র প্রার্থীরা হলেন- সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট্রের (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

১১ ফেব্রুয়ারি ২০২৬
ফেভিকন

তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

আপডেট সময় : ০৯:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬