1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

জেএমআই হসপিটালের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

জেএমআই হসপিটাল

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ সদ্য শেয়ারবাজারে আসা জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক বা প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । আর প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, চলতি ২০২১-২২ হিসাববছরের প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা, আগের হিসাববছরের একই সময়ে যেখানে নিট-মুনাফা ছিল ১০ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৭০ লাখ টাকা বা ৬ দশমিক ৪১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২১ পয়সা। তবে আইপিও-পরবর্তী কোম্পানিটির ইপিএস হবে ৯৩ পয়সা। আইপিও-পূর্ববর্তী হিসাব বিবেচনায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ কোম্পানিটির নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৮ পয়সায়, আইপিও-পরবর্তী হিসাবে যা হবে ২৯ টাকা ৫৪ পয়সা।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জেএমআই হসপিটালের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ছয় কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল সাড়ে পাঁচ কোটি টাকা। সে হিসাবে আলোচিত সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫১ লাখ ৭০ হাজার টাকা বা ৯ দশমিক ৪৭ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬১ পয়সা।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৯৯তম কমিশন সভায় জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের আইপিও অনুমোদন দেয়া হয়। আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করেছে জেএমআই হসপিটাল রিকুইজিট। উত্তোলিত অর্থ যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, দালানকোঠা নির্মাণ, ভূমি উন্নয়ন, ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি। জেএমআই হসপিটাল রিকুইজিটের পরিশোধিত মূলধন ৯০ কোটি টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

০৩ এপ্রিল ২০২২
ফেভিকন

জেএমআই হসপিটালের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৯:৫৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২ ১৪৫ বার পড়া হয়েছে

জেএমআই হসপিটালের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

আপডেট সময় : ০৯:৫৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২