1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

জার্মানিতে আন্তর্জাতিক মেলায় বাংলাদেশি ৫৭টি কোম্পানি

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়ে গেলো পাঁচ দিনব্যাপী গৃহস্থালির পণ্য সামগ্রীর আন্তর্জাতিক মেলা, যা জার্মান ভাষায় ‘আম্বিয়ান্তে’ নামে পরিচিত। এ বছর ১৭০টি দেশের প্রায় সাড়ে চার হাজার কোম্পানি এ মেলায় অংশ নিয়েছে।

গৃহস্থালির পণ্য সামগ্রী বিশ্বে বাজারজাত করার ক্ষেত্রে ফ্রাঙ্কফুটের এ মেলা বিশ্বের সর্ববৃহৎ বলে জানিয়েছেন ফ্রাঙ্কফুর্ট মেলার কর্তৃপক্ষ। মুন্নু সিরামিক, প্যারাগন সিরামিক, শাইনপুকুর, পিপলস সিরামিক, আরএফএল প্লাস্টিকসহ মোট ৫৭টি বাংলাদেশি কোম্পানি এ বছর তাদের পণ্য প্রদর্শনের জন্য মেলায় অংশ নিয়েছে।

বাংলাদেশে উৎপাদিত প্লাস্টিক, পাট, সিরামিক এবং হস্ত শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়েছে মেলায়। বাংলাদেশ থেকে আসা কোম্পানিগুলোর মধ্যে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে মোট ১০টি কোম্পানি, নেদারল্যান্ডসের সিবিআইয়ের মাধ্যমে ২০টি এবং বাকি ২৭টি কোম্পানি তাদের নিজস্ব অর্থায়নে অংশ নেয়।

জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার সাইফুল ইসলাম বাংলাদেশ থেকে আম্বিয়ান্তে ২০২৩ এ অংশগ্রহণ করা বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন। তিনি জানান, বর্তমান সরকার বিদেশে রপ্তানির পরিমাণ বৃদ্ধির জন্য সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার অংশ হিসেবে বিশেষ গুরুত্ব দিয়ে বাংলাদেশ এ মেলায় অংশ নিয়েছে।

বাংলাদেশ থেকে অংশ নেওয়া মুন্নু সিরামিক লিমিটেডের ময়নুল ইসলাম জানান, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের জন্য আম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্ট বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আরএফএল গ্রুপের আন্তর্জাতিক বিপণন কর্মকর্তা জিল্লুর রহমান মজুমদার জানান, বিভিন্ন ক্যাটাগরির পণ্য নিয়ে তারা এবারের মেলায় এসেছেন। বিশ্ববাজারে বাংলাদেশের উৎপাদিত বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ থেকে আসা ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, বিভিন্ন দেশের ক্রেতাদের সঙ্গে বাংলাদেশে উৎপাদিত পণ্যের যোগসূত্র স্থাপন করতে ‘আম্বিয়ান্তে ফ্রাঙ্কফুর্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই বাংলাদেশে উৎপাদিত সিরামিক, প্লাস্টিক, পাট এবং হস্তশিল্পের বিভিন্ন পণ্য বিশ্ব বাজারে পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছেন।

০৯ ফেব্রুয়ারি ২০২৩
ফেভিকন

জার্মানিতে আন্তর্জাতিক মেলায় বাংলাদেশি ৫৭টি কোম্পানি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ ৪৫ বার পড়া হয়েছে

জার্মানিতে আন্তর্জাতিক মেলায় বাংলাদেশি ৫৭টি কোম্পানি

আপডেট সময় : ০৪:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩