শিরোনাম
জাতীয় প্রেসক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক
জাতীয় প্রেসক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে ‘ থাইল্যান্ডের একটি হ্যাকার গ্রুপ ’ ‘MNCTOTO’।
এখন পর্যন্ত ওয়েবসাইটটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়নি জাতীয় প্রেসক্লাবের আইসিটি সেল।
কবে, কখন, কোন সময় ওয়েবসাইটটি হ্যাক হয়েছে তাও সঠিকভাবে বলতে পারেনি কেউ।
সাইটটি হ্যাক করে হ্যাকাররা হোমপেজে লিখে রাখে, ‘MNCTOTO: Thailand Server Slots And Super Gacor With Funds Deposit.’
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, আমাদের ওয়েবসাইটটি যে হ্যাক হয়েছে সেটা আমার জানা ছিলনা। তবে আমি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
জাতীয় প্রেসক্লাবের ওয়েবসাইটি হ্যাক করে থাইল্যান্ডের একটি হ্যাকার গ্রুপ। হ্যাকার গ্রুপটি ওয়েবসাইট হ্যাক করে হোম পেজে (ইনডেক্স) একটি গেমিং ওয়েবসাইট রেখে দিয়েছে এবং থাইল্যান্ডের ভাষায় কিছু লেখা আছে।

২৫ জুন ২০২৫











