1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

গ্রামীণফোন ও রবি চালু করল ফাইভ-জি

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জি চালু করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) থেকে প্রথমবারের মতো দেশে বাণিজ্যিকভাবে ফাইভ-জির যাত্রা শুরু হলো। আজ দুপুরে রবির ফাইভ–জি চালুর ঘণ্টাখানেকের মধ্যে গ্রামীণফোন তাদের ফাইভ–জি সেবা চালুর ঘোষণা দেয়।

রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে তাদের ফাইভ-জি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম পর্যায়ে আজ থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাতটি জায়গায় রবির ফাইভ-জি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী প্রমুখ।

রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম ফাইভ-জি নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

সাহেদ আলম , ‘আমরা গ্রাহক অভিজ্ঞতা নিচ্ছি এবং দেখছি যে ফাইভ-জি কতটুকু কাজ করছে। ফাইভ-জি কার্যক্রমের বাস্তবায়ন চলতে থাকবে। এই নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়টি নির্ভর করবে গ্রাহক অভিজ্ঞতা এবং ফাইভ-জি উপযোগী ডিভাইসের ওপর।’

তিনি বলেন আরও বলেন, তাদের গ্রাহকদের প্রায় ৬০ শতাংশের হাতে ফোর-জি মুঠোফোন আছে। অন্যদিকে ৬-৭ শতাংশের কাছে ফাইভ-জি মুঠোফোন আছে, কিছু জায়গায় ২০ শতাংশও আছে। যেসব জায়গায় ১৫-২০ শতাংশ ফাইভ-জি মুঠোফোন থাকবে, রবি সেখানে এ সেবা চালু করবে। আগামী বছরের শেষ নাগাদ ৮০০ থেকে ১ হাজার ফাইভ-জি সাইট করার পরিকল্পনা রয়েছে রবির। ফাইভ-জি ইন্টারনেটের দাম ফোর-জির মতোই থাকবে।

অন্যদিকে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা সব সময়ই অনেক নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে আপনাদের কাছে আসি। আজকে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে গ্রামীণফোনের নম্বর ওয়ান নেটওয়ার্ক থেকে আমরা আজকে ফাইভ-জি চালু করছি বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে।’

০১ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

গ্রামীণফোন ও রবি চালু করল ফাইভ-জি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

গ্রামীণফোন ও রবি চালু করল ফাইভ-জি

আপডেট সময় : ০৮:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫