1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

কোনো সন্দেহ নেই ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ন্যূনতম কর ব্যবস্থা সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, “কোনো সন্দেহ নেই ন্যূনতম কর একটা কালাকানুন, এটা স্বীকার করতেই হবে। বিজনেসে কর হবে মুনাফার ওপর। তা না করে মিনিমাম কর নির্ধারণ করছি। সমস্যা হচ্ছে, এগুলো ঠিক করতে গেলে আমাদের কর আহরণ কমে যাবে।”

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে আয়োজিত সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর ‘কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র গবেষক মো. তামিম আহমেদ। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

এনবিআর চেয়ারম্যান বলেন, “বিশ্বব্যাংকের সহযোগিতায় একটি নতুন প্রকল্প শুরু করেছি। আমরা চাই অটোমেটেড এনবিআর। সব কিছু যদি ডিজিটাল করতে পারি, তাহলে বোতাম টিপলেই কর ও ভ্যাট রিটার্ন হয়ে যাবে। বর্তমানে অডিট রিপোর্টের মান নিয়ে প্রশ্ন রয়েছে। ম্যানুয়াল সিলেকশন বন্ধ করে দিয়েছি। এখন থেকে ঝুঁকির ভিত্তিতে অডিট হবে।”

তিনি আরও বলেন, “করজাল বাড়াতে পারলে কর হার ও ভ্যাট হার কমানো সম্ভব। এক রেট ভ্যাট বাস্তবায়ন এবং রিফান্ড স্বয়ংক্রিয়ভাবে করদাতার হিসাবে যাওয়া উচিত।”

অনুষ্ঠানে প্রকাশিত সিপিডির এক সমীক্ষায় উঠে এসেছে, ৮২ শতাংশ ব্যবসায়ী বর্তমান করহারকে ‘অন্যায্য’ ও ব্যবসার উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা বলে মনে করেন। অংশগ্রহণকারী ব্যবসায়ীদের ৭৯ শতাংশ কর কর্মকর্তাদের জবাবদিহির অভাবকে, ৭২ শতাংশ কর প্রশাসনে দুর্নীতিকে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখেছেন।

ঢাকা ও চট্টগ্রামের ১২৩টি প্রতিষ্ঠানের ওপর পরিচালিত এই সমীক্ষায় ৬৫ শতাংশ ব্যবসায়ী জানান, তারা নিয়মিত কর দাবিকে কেন্দ্র করে কর কর্মকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, অনেক সময় পূর্বাভাস ছাড়াই কর আরোপ করা হয়।

ভ্যাট বিষয়ক আলাদা এক সমীক্ষায় দেখা গেছে, ৭৩.৫ শতাংশ ব্যবসায়ী জটিল ভ্যাট আইনকে বড় বাধা বলে মনে করেন। এছাড়া অস্পষ্ট নীতিমালা, সীমিত সহযোগিতা, প্রশিক্ষণ ঘাটতি, পণ্য-সেবার শ্রেণিবিন্যাসের জটিলতা এবং উচ্চ অনুবর্তন ব্যয়কে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা। ওয়ার্ল্ড ব্যাংক এন্টারপ্রাইজ সার্ভের কাঠামো অনুসরণ করে পরিচালিত এই সমীক্ষায় ঢাকা ও আশপাশের ৩৮৯টি প্রতিষ্ঠান অংশ নেয়।

২৬ আগস্ট ২০২৫
ফেভিকন

কোনো সন্দেহ নেই ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

কোনো সন্দেহ নেই ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

আপডেট সময় : ০৫:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫