1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ওরা তো কুকুর, ঘেউ ঘেউ করবেই— ক্ষোভ প্রকাশ গোবিন্দার স্ত্রীর

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিঃশব্দে দানা বেঁধেছিল জল্পনা— গোবিন্দা ও তার স্ত্রী সুনীতা আহুজার বৈবাহিক সম্পর্কে কি ফাটল ধরেছে? কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, এমনকি ডিভোর্সের গুঞ্জনও উঠেছিল বলিউডের অলিন্দে। 

এবার সেই আলোচনা নিয়ে মুখ খুললেন তাদের আইনজীবী ললিত বিন্দাল। তার বক্তব্য, সুনীতা কিছু মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন ঠিকই, তবে তারপর থেকেই দু’জনের মধ্যে সমস্যা মেটানোর চেষ্টা চলেছে এবং বর্তমানে তাদের সম্পর্ক স্বাভাবিক বলেই জানালেন তিনি।

এদিকে সোশ্যাল মিডিয়ার ট্রোলিং ও ডিভোর্স নিয়ে চলা জল্পনার কড়া জবাব দিয়েছেন সুনীতা নিজেই। এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সোজাসাপটা জানিয়েছেন তিনি, নেতিবাচক কথাবার্তা তাকে বিশেষ প্রভাবিত করে না।

বরং যারা বারবার গুজব ছড়াচ্ছেন, তাদের উদ্দেশে অভিনেতার স্ত্রীর কটাক্ষ, “আমার মনে হয় ওরা কুকুর—মানুষ দেখলে যেমন ঘেউ ঘেউ করে, তেমনই।”

তবে এখানেই থেমে থাকেননি সুনীতা। তার কথায়, “যতক্ষণ পর্যন্ত কেউ আমাদের মুখ থেকে কিছু শুনছেন না, ততক্ষণ কিছুই বিশ্বাস করা উচিত নয়। গোবিন্দা খুব ভালো স্বামী। আমাদের জীবন নিয়ে বাইরের কেউ কী ভাবছে, তাতে কিছু এসে যায় না।”

এর পাশাপাশি উঠে এসেছে তাদের ছেলে যশবর্ধনের বলিউডে পা রাখার প্রসঙ্গও।

সুনীতা জানান, শুরু থেকেই ছেলেকে নিজের পরিচয় তৈরি করার পরামর্শ দিয়েছেন তিনি। সহকারী পরিচালক হিসেবে ইতিমধ্যেই কিছু ছবিতে কাজ করেছেন যশবর্ধন।

মা হিসেবে কী বলেছিলেন ছেলেকে? সুনীতার স্পষ্ট জবাব, “ওকে বলেছি, যশবর্ধন হয়ে ওঠো, গোবিন্দা হওয়ার চেষ্টা করো না। গোবিন্দা একজনই, তার জায়গা কেউ নিতে পারবে না।”

০৮ এপ্রিল ২০২৫
ফেভিকন

ওরা তো কুকুর, ঘেউ ঘেউ করবেই— ক্ষোভ প্রকাশ গোবিন্দার স্ত্রীর

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

ওরা তো কুকুর, ঘেউ ঘেউ করবেই— ক্ষোভ প্রকাশ গোবিন্দার স্ত্রীর

আপডেট সময় : ১০:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫