1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

এবার শাড়িতে রাঙিয়ে দিলেন রোজা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দেশের শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল রোজা আহমেদ। ফের নিজের স্টাইল দিয়ে চলে এলেন আলোচনায়। সামাজিক মাধ্যমে তার অসংখ্য ভক্ত-অনুরাগী; তাই নিজের ব্যক্তিগত মুহূর্তগুলোও ভাগ করে নেন নিয়মিত। এবার রঙিন শাড়িতে ধরা দিয়ে তাদের মন মাতালেন রোজা। এর আগে তাকে দেখা গেছে ওয়েস্টার্নে কিংবা টপসে; আবার কখনো ট্রাডিশনাল স্যালোয়ারে বা গাউনে। শাড়িতেও ধরা দিয়েছিলেন এই সুন্দরী; তবে বিয়ের শাড়িতেই দেখা মিলেছিলো প্রথম। ফের আবারও শাড়িতে দেখা গেল তাকে; আরও ভিন্নভাবে, আকর্ষণীয় লুকে। রোজা আহমেদ প্রায়ই তার স্টাইলিশ লুক শেয়ার করে থাকেন ভক্তদের মাঝে। তারই ধারায় রোববার রাতে দুটি নতুন ছবিতে নিজেকে ধরা দিলেন। ছবিতে দেখা যায়, হালকা ধাঁচের একটি হলুদ শিফন শাড়িতে নিজেকে সাজিয়েছেন তিনি। শাড়িটির মূল জমিন হলুদাভ হলেও এতে রয়েছে গোলাপি ও অন্যান্য শৈল্পিক ছোঁয়া, যা এটিকে একটি নান্দনিক রূপ দিয়েছে। এর সঙ্গে মিলিয়ে পরেছেন একটি উজ্জ্বল হলুদ রঙের ভি-নেক ব্লাউজ। সাজে রেখেছেন স্নিগ্ধতার ছোঁয়া; স্মোকি চোখ আর ন্যুড লিপস্টিকে হয়ে ওঠেন আকর্ষণীয়। সঙ্গে খোলা চুলে তার সৌন্দর্য যেন আরও বেড়ে যায় বহুগুণ।  
দুটি ছবির একটিতে এক হাত চুলে দিয়ে আনমনা ভঙ্গিতে পোজ দিয়েছেন রোজা, অন্যটিতে মৃদু হাসিতে তাকিয়ে আছেন পাশের দিকে। রঙিন শাড়িতে তার এই মোহনীয় রূপ আর মনোমুগ্ধকর চাহনি ভক্তদের মনও যে রাঙিয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য। ছবি দুটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়; মন্তব্যঘরে শুধু তার রূপের প্রশংসার বন্যা। একজন ভক্ত লিখেছেন, ‘সত্যিকারের সৌন্দর্য্য’। আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনাকে পরীর মতো লাগছে।’ কেউ কেউ তার রঙিন শাড়ির সৌন্দর্যেরও আলাদা করে প্রশংসা করেছেন। চলতি বছর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মূলত আলোচনায় আসেন রোজা আহমেদ। ব্যক্তিগত জীবন ও পেশাগত সাফল্যের পাশাপাশি রোজার শিক্ষাগত অর্জনও সমানভাবে প্রশংসনীয়। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা সম্পন্ন করেছেন রোজা। কসমেটোলজি লাইসেন্স অর্জনের পর নিউইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেছেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। তার এই উদ্যোগ স্থানীয়ভাবে যেমন জনপ্রিয়, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত।
১৫ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

এবার শাড়িতে রাঙিয়ে দিলেন রোজা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

এবার শাড়িতে রাঙিয়ে দিলেন রোজা

আপডেট সময় : ১১:৪২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫