1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ঋণের ৭৮ শতাংশ ঢাকা ও চট্টগ্রাম মহানগর অঞ্চলে কেন্দ্রীভূত: পিআরআই গবেষণা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে প্রদত্ত মোট ঋণের প্রায় ৭৮ শতাংশ ঢাকা ও চট্টগ্রাম মহানগর অঞ্চলে কেন্দ্রীভূত, যার ফলে দেশের অন্যান্য অংশ আর্থিকভাবে পিছিয়ে পড়ছে—এমন তথ্য উঠে এসেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর এক গবেষণা প্রতিবেদনে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে পিআরআই সম্মেলন কক্ষে “বাংলাদেশ কি বিকেন্দ্রীকরণ ছাড়া উন্নয়ন সম্ভব?” শীর্ষক একটি নিবন্ধ উপস্থাপনকালে এই গবেষণার মূল তথ্যগুলো তুলে ধরা হয়।

পিআরআই পরিচালক ড. আহমদ আহসান বলেন, “বাংলাদেশ বিশ্বের অন্যতম কেন্দ্রীভূত রাষ্ট্র। জনসেবা, নগর শাসনব্যবস্থা এবং অর্থপ্রবাহ—সবক্ষেত্রেই এ চিত্র দেখা যায়।”

তিনি জানান, ঢাকা ও চট্টগ্রামে প্রদত্ত ঋণের ৭৮ শতাংশ জারি করা হয়, যেখানে দেশের অন্য জেলায় ছোট ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) ঋণ পেতে মারাত্মক সমস্যায় পড়ছেন। এই আর্থিক একচেটিয়াত্ব নতুন উদ্যোগ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং আঞ্চলিক ভারসাম্য অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে।

গবেষণায় বলা হয়, ব্যাংকিং খাত সম্প্রসারিত হলেও সেটির সুবিধা ভৌগোলিকভাবে সমানভাবে ছড়ায়নি। ঢাকার বাইরে এসএমই খাত দুর্বল, কারণ ব্যাংক ঋণ ও সেবার বেশিরভাগই ঢাকাকেন্দ্রিক থেকে গেছে।

ফলে ২০১৭-২০২২ সালের মধ্যে নগর শিল্প খাতে কর্মসংস্থানের প্রবৃদ্ধি পূর্ববর্তী (২০১০-২০১৭) সময়ের তুলনায় কমে গেছে। এর প্রভাবে অন্তর্ভুক্তিমূলক শিল্পায়নের সম্ভাবনাও সংকুচিত হয়েছে।

পিআরআই আরও জানিয়েছে, দেশের ১২টি সিটি করপোরেশন ও ৩২৫টি পৌরসভা বর্তমানে ৪০টিরও বেশি মন্ত্রণালয় ও সংস্থার অধীনে পরিচালিত হয়। এতে মেয়ররা অবকাঠামো, পানি, বিদ্যুৎ, শিক্ষা বা স্বাস্থ্যসেবা নিয়ে কোনও সমন্বিত ভূমিকা রাখতে পারছেন না।

গবেষণায় যে সুপারিশগুলো করা হয়েছে, তা হলো: স্থানীয় সরকার খাতে বরাদ্দ জিডিপির কমপক্ষে ১ শতাংশ করা, ঢাকা ও চট্টগ্রামে সম্পদ কর আদায় শক্তিশালী করা, যেখানে বর্তমানে তা যথাক্রমে জিডিপির মাত্র ০ দশমিক ১৩ শতাংশ ও ০ দশমিক ০৬ শতাংশ, স্থানীয় সরকারগুলোর বার্ষিক স্কোরকার্ড চালু করা—সেবা, বিনিয়োগ পরিবেশ ও আর্থিক ব্যবস্থাপনার মান যাচাইয়ের জন্য।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বাদিউল আলম মজুমদার বলেন, “জবাবদিহিতা বাড়াতে হলে জনগণের মাধ্যমে করতে হবে। এজন্য বিকেন্দ্রীকরণ অপরিহার্য। এটা শুধু ক্ষমতার বিকেন্দ্রীকরণ নয়, সুবিধারও বিকেন্দ্রীকরণ।”

তিনি আরও বলেন, “মেট্রোরেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে—এই সব উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের জীবনমান উন্নত হয়নি। প্রকৃত উন্নয়ন মানে মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনমানের উন্নয়ন।”

২৫ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

ঋণের ৭৮ শতাংশ ঢাকা ও চট্টগ্রাম মহানগর অঞ্চলে কেন্দ্রীভূত: পিআরআই গবেষণা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

ঋণের ৭৮ শতাংশ ঢাকা ও চট্টগ্রাম মহানগর অঞ্চলে কেন্দ্রীভূত: পিআরআই গবেষণা

আপডেট সময় : ১০:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫