1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আসামে কাদা-পানির স্রোতে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ ডেস্কঃ ভারতের আসাম রাজ্যে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে স্টেশনে দাঁড়িয়ে থাকা রেলের কয়েকটি বগি উল্টে গেছে। রাজ্যের দিমা হাসাও জেলার হাফলং রেলওয়ে স্টেশনে আজ এই ঘটনা ঘটেছে। বন্যার কারণে রাজ্যের ২০ জেলার রেলযোগাযোগ ব্যাহত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিনিট তিনেকের একটি ভিডিওতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রেলের চিত্র উঠে এসেছে। রেলস্টেশনের পদচারী–সেতুর ওপরে দাঁড়িয়ে থেকে ওই ভিডিওটি করা হয়।

ভিডিওতে দেখা যায়, মাত্র কয়েক মিনিটের মধ্যে গোটা হাফলং স্টেশন প্লাবিত হয়। রেললাইনে ট্রেন দাঁড়িয়ে না থাকলে বোঝার উপায় ছিল না যে এটি কোনো রেলস্টেশন। চারপাশে কাদাপানি যেন থইথই করছে। এর মধ্যেই নেমে আসে কাদাপানির ঢল। আতঙ্কিত হয়ে পড়েন ভিডিও চিত্র ধারণ করা ব্যক্তি। এ সময় বৃষ্টিও ঝরছিল। মেঘলা আকাশ প্রকৃতিতে যেন জেঁকে বসেছে। হঠাৎ কাদাপানির ঢলে পুরো চেহারাই বদলে গেল স্টেশনের।

কয়েক মিনিটে চারপাশ যেন একটা স্রোতস্বিনী চেহারা ধারণ করে। এর মধ্যেই গাছ, কাঠ, ধ্বংসস্তূপ ঠেলে নিয়ে স্টেশনেই দাঁড়িয়ে থাকা একটি গোটা ট্রেনের ওপর আছড়ে পড়ে কাদাপানির ঢল। এ সময় রেললাইনে দুটি ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পানির ঢলে একটি ট্রেনের অনেক বগি দুলতে দুলতে উল্টে যায়।

বন্যায় ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় প্রদেশটির বাজালি, বাকসা, কাছাড়, চরাইদেও, দারাং, ধেমাজি, দিব্রুগড়, দিমা হাসাও, কামরূপ, কার্বি আলং, নওগাঁও, শোনিতপুর, মাজুলি ও হোজাইসহ ২০টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আসামের ৬৫২টি গ্রামের অন্তত দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢলে রেলের বগি উল্টে যাওয়ার পর স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের উদ্ধারে তৎপরতা চালায় ভারতের নর্থইস্ট ফ্রন্টেয়ার রেলওয়ে। এক টুইটবার্তায় তাঁরা উদ্ধার অভিযানের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছে। টুইটে লেখা হয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষের ত্বরিত পদক্ষেপের কারণে দিতোকচেরায় লাইনচ্যুত ট্রেনের যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। উদ্ধারকাজে বিমানবাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হয়।

ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

১৭ মে ২০২২
ফেভিকন

আসামে কাদা-পানির স্রোতে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১১:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২ ৫৫ বার পড়া হয়েছে

আসামে কাদা-পানির স্রোতে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন

আপডেট সময় : ১১:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২