1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮তে বিভিন্ন জনমত জরিপে এগিয়ে ট্রাক মার্কা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার : আগামীকাল ৭ জানুয়ারী রোজ রোববার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এস, এম, তোফাজ্জল হোসেন (ট্রাক মার্কা) নির্বাচনে ভোটযুদ্ধে বিভিন্ন জনমত জরিপে এগিয়ে আছেন বলে মনে করছেন সাধারন মানুষ, ভোটার ও এলাকাবাসি। ভোটার ও সাধারন মানুষের ভাবনা, শেষ মুহুত্বে অন্যান্য প্রার্থীদের তুলনায় ট্রাক জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

তোফাজ্জল হোসেন বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসাবে গড়ে তুলবো। এছাড়া আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। এই আসন জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ। আমি জনগণের সেবক হতে চাই। আমার অঙ্গীকার।

তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনের নাগরিকদের সিটি কর্পোরেশনের নিকট থেকে প্রাপ্য সকল সুযোগ-সুবিধা সুনিশ্চিত করা হবে। জরুরি ভিত্তিতে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনের পদক্ষেপ গ্রহণ, রাস্তা উন্নয়ন, নির্মাণ ও সংস্কার করা, সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা উন্নয়ন ও গ্যাস প্রবাহ সমস্যার সমাধান করা হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন ও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও বিনামূল্যে ওয়ার্ডভিত্তিক ধর্মীয় শিক্ষা প্রদান করা হবে। মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে একটি করে খেলার মাঠ নির্মাণ, মাদক থেকে দূরে থাকার জন্য শিশু, কিশোর ও যুবকদের মাঝে ক্রীড়া সরঞ্জাম প্রদান করা হবে। চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন, দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তা ও স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান। কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বেকার যুব সমাজের বেকারত্ব দূরীকরণ করা হবে। ঢাকা-১৮ সংসদীয় আসনে একটি বয়স্ক পূর্নবাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। অঞ্চলভেদে প্রয়োজনীয়তার নিরিক্ষে সরকারি হাসপাতাল ও কবরস্থান নির্মাণ করা হবে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, স্থাপন ও উন্নয়নে কাজ করা হবে।

সেক্টর কল্যাণ সমিতিগুলোতে নিয়মিত নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সু-ব্যবস্থা করা হবে। মশক নিধন অভিযান জোরালো করা হবে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস, এম তোফাজ্জল হোসেন বলেন, ২০১৬ সালে দক্ষিণখান ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হলেও কাঙ্খিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। অধিকাংশ সড়ক ভাঙাচুড়া। সামন্য বৃষ্টিতেই জমে হাঁটুপানি। ড্রেনেজ ব্যবস্থাও খুব খারাপ। আছে অপরিচ্ছন্নতা ও মশার যন্ত্রণা। আমি এমপি নির্বাচিত হলে সর্বাগ্রে এ সব সমস্যার সমাধানের চেষ্টা করব।সব ধরনের চ্যালেঞ্জ নিয়েই নির্বাচনে নেমেছি। সাধারণ মানুষের মাঝেই আছি। কোনো অপশক্তি জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না।

০৬ জানুয়ারি ২০২৪
ফেভিকন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮তে বিভিন্ন জনমত জরিপে এগিয়ে ট্রাক মার্কা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৪:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮তে বিভিন্ন জনমত জরিপে এগিয়ে ট্রাক মার্কা

আপডেট সময় : ০৪:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪