1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আরিফিন শুভকে বিয়ের প্রসঙ্গে যা বললেন মন্দিরা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মন্দিরা চক্রবর্তীর। অভিনয় ক্যারিয়ারের শুরুতেই জানিয়েছিলেন, তার পছন্দের অভিনেতার নাম আরিফিন শুভ। ভাগ্যক্রমে প্রিয় তারকার সঙ্গেই পরবর্তী সিনেমায় কাজের সুযোগ পেয়ে যান তিনি। 

ঈদে মুক্তি পেয়েছে শুভ-মন্দিরার ‘নীলচক্র’ সিনেমা। যেখানে দুজনের জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এছাড়া সিনেমার প্রচারেও দেখা গেছে নায়ক-নায়িকার খুনসুটি। যা দেখে পর্দার এই মিষ্টি যুগলকে বাস্তবেও এক হওয়ার পরামর্শ দিচ্ছেন দর্শকেরা।

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে সিঙ্গেলই রয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। যে কারণে ‘নীলচক্র’ সিনেমা দেখার পর অনেকেরই মত, বাস্তবেও বেশ মানাবে মন্দিরার সঙ্গে অভিনেতাকে।

ভক্তদের এমন ইচ্ছের কথা অভিনেত্রীর কান পর্যন্তও পৌঁছেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি সংবাদ সম্মেলনেও কথা বলেছেন মন্দিরা। যেখানে তিনি বলেন, ‘আমার জীবনের দ্বিতীয় সিনেমা এটা। কিন্তু এতটা আলোড়ন আগে কখনো দেখিনি। যত প্রমো করেছি, যত ছবি শেয়ার করেছি—সব জায়গাতে কমেন্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে, আপনারা বিয়ে করে ফেলুন!’

অভিনেত্রী বলেন, ‘প্রতিটা পোস্টে একের পর এক এমন মন্তব্য দেখে ভেবেই পাই না, দর্শক সত্যি কি চাইছেন আমরা বিয়ে করি? আমাদের জুটিকে তারা এতটা ভালোবেসেছেন যে, ব্যক্তিগত জীবনেও এক হতে দেখার স্বপ্ন দেখছেন!’

প্রসঙ্গত, নীলচক্র গল্পনির্ভর বাণিজ্যিক সিনেমা। যেখানে মার্ডার মিস্ট্রির পাশাপাশি এই প্রজন্মের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সচেতন বার্তা দেওয়া হয়েছে। সোশাল মিডিয়ার কালো ফাঁদ, ডিজিটাল ব্ল্যাকমেইল, নৈতিক দুর্ভিক্ষ উঠে এসেছে গল্পের পরতে পরতে। এছাড়া টিকটকে ভিডিও করে জনপ্রিয়তা পাওয়ার জন্য টিকটকারদের মরিয়া হয়ে উঠা, নারী পাচার এবং ১৬ তরুণীর আত্মহত্যার নেপথ্য রহস্য উন্মোচন কীভাবে হবে তা জানতে পর্দায় চোখ আটকে থাকবে দর্শকের।

১৪ জুন ২০২৫
ফেভিকন

আরিফিন শুভকে বিয়ের প্রসঙ্গে যা বললেন মন্দিরা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

আরিফিন শুভকে বিয়ের প্রসঙ্গে যা বললেন মন্দিরা

আপডেট সময় : ০৯:২৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫