1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

৭ বছর পর হিট সিনেমা উপহার দিলেন আমির খান

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন বছর বিরতির পর আবার বড় পর্দায় ফিরেই বাজিমাত করলেন আমির খান। ২০ জুন মুক্তি পাওয়া তাঁর নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ বক্স অফিসে ছুঁয়ে ফেলেছে ১২৫ কোটির মাইলফলক। সিনেমাটির বাজেট ৯০ কোটি।

আর এ সাফল্যের মধ্য দিয়েই প্রায় ৭ বছর পর হিট সিনেমা উপহার দিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

আরএস প্রসন্ন পরিচালিত এই স্পোর্টস কমেডি-ড্রামা সিনেমাটি মুক্তির দ্বিতীয় রবিবারে আয় করেছে ১৪ দশমিক ৫০ কোটি রুপি। স্যাকনিলকের হিসাব অনুযায়ী, দশ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১২২ দশমিক ৬৫ কোটি রুপি। বিশেষ করে সন্ধ্যার শোগুলোতে দর্শক উপস্থিতি ছিল ৬৪ শতাংশেরও বেশি—যা ইঙ্গিত দেয় সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ এখনও তুঙ্গে।

আমির খানের শেষ বক্স অফিস হিট ছিল ২০১৭ সালের ‘সিক্রেট সুপারস্টার’। এরপর ‘ঠগস অব হিন্দোস্তান’ ও ‘লাল সিং চাড্ডা’ ব্যর্থ হয় দর্শকের মন জয় করতে। সেই জায়গা থেকেই ‘সিতারে জমিন পার’-এর সাফল্য তাঁকে ফিরিয়ে এনেছে পুরনো ছন্দে।

এক যুগ আগে যেভাবে ‘তারে জমিন পার’ শিশুদের চোখ দিয়ে এক নতুন পৃথিবী দেখিয়েছিল, এবার ‘সিতারে জমিন পার’ সেই বার্তাকেই এগিয়ে নিয়ে গেছে—মজার ছলে, গভীর অনুভবে। আর আমির খান আবারও প্রমাণ করলেন, গল্পই তারকার সবচেয়ে বড় শক্তি।

০১ জুলাই ২০২৫
ফেভিকন

৭ বছর পর হিট সিনেমা উপহার দিলেন আমির খান

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

৭ বছর পর হিট সিনেমা উপহার দিলেন আমির খান

আপডেট সময় : ১১:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫