1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

৭ বছর পর নেমেসিসের নতুন অ্যালবাম

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। ২০১৭ সালে ব্যান্ডটি সর্বশেষ ‘গণজোয়ার’ নামের একটি অ্যালবাম প্রকাশ করে। এর মাঝে কেটে যায় সাতটি বছর। অবশেষে নতুন অ্যালবাম প্রকাশের খবর সামনে আনল নেমেসিস; যেখানে থাকছে ‘ভাঙা আয়না’, ‘ঘোর’সহ ১০ টি নতুন গান।

গানগুলো মুক্তি পেয়েছে সম্প্রতিই। গত ৩ অক্টোবর প্রকাশিত হয় তাদের চতুর্থ অ্যালবামের নতুন গান ‘ভাঙা আয়না’। এর আগে গত বছর প্রকাশিত হয় একই অ্যালবামের প্রথম গান ‘ঘোর’।

কিন্তু অ্যালবামটির নাম কী হবে এবং কবে মুক্তি পাবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে নেমেসিস এর নতুন অ্যালবাম আসার খবরে বেশ উচ্ছ্বসিত ব্যান্ডটির ভক্তরা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নেমেসিস এর পেজ থেকে পাওয়া যায় এ তথ্য। এ নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন ব্যান্ডটির ম্যানেজার রাজু আহমেদ। বললেন, ‘আমাদের প্রত্যাশা– চলতি বছর শেষের দিকে আনুষ্ঠানিকভাবে পুরো অ্যালবামটিই আমরা মুক্তি দিব। তার আগে কিছু গান শ্রোতাদের জন্য উন্মুক্ত হচ্ছে।’

জানা গেছে, নতুন অ্যালবামটির গানগুলো লিখেছেন ফ্রন্টম্যান জোহাদ। সুর-সংগীতের কৃতিত্ব পুরো ব্যান্ডের।

বাংলাদেশের অলটারনেটিভ রক ব্যান্ড নেমেসিসের যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে। ২০০৫ সালে নেমেসিসের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশিত হয়। ২০১১ সালে ‘তৃতীয় যাত্রা’ এবং ২০১৭ সালে ‘গণজোয়ার’ নামে দুটি অ্যালবাম প্রকাশ হয়। বর্তমানে নেমেসিসের সদস্য সংখ্যা পাঁচ। ভোকাল ও গিটার জোহাদ রেজা চৌধুরী, গিটার রাফসান, গিটার ইফাজ, বেজ গিটার রাতুল ও ড্রামস জেফ্রি।

০৯ অক্টোবর ২০২৪
ফেভিকন

৭ বছর পর নেমেসিসের নতুন অ্যালবাম

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে

৭ বছর পর নেমেসিসের নতুন অ্যালবাম

আপডেট সময় : ০২:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪