1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

রমজানের প্রথম দিনে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনের ইসলামিক জিহাদের তিন সদস্য নিহত হয়েছেন। রমজানের প্রথম দিনে শনিবার জেনিন শহরের কাছে এই ঘটনা ঘটে বলে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিহতদের মধ্যে দুজন জেনিন এবং একজন তুলকারামের। ইসলামিক জিহাদের পক্ষ থেকেও এই মৃত্যুর তথ্য নিশ্চিত করে তাদের সশস্ত্র শাখা থেকে পাঠানো এক শোক বার্তায় বলা হয়েছে, আমাদের তিন বীর যোদ্ধার মৃত্যুতে শোক জানাচ্ছি।

ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জেনিন থেকে তুলকারেমে যাওয়ার পথে ইসরায়েলি সেনাদের গাড়ি আক্রমণ করে একটি দল। সেনারা আটকের চেষ্টা করলে তিন ব্যক্তি গুলি চালায়। এ সময় পাল্টা গুলি চালালে নিহত হন তারা। এ ঘটনায় চারজন ইসরাইলি সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এদিকে পবিত্র রমজান মাসের প্রথম দিনে এই রক্তপাতের ঘটনায় ইসরাইলি ও পশ্চিম তীরের মধ্যে চলমান সহিংসতাকে উস্কে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে গত শুক্রবার পশ্চিম তীরের হেব্রন শহরে সংঘর্ষ চলাকালে ২৯ বছর বয়সী এক ফিলিস্তনিকে ইসরাইলি বাহিনী গুলি করে হত্যা করে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ জানায়, দাঙ্গার সময় সৈন্যদের দিকে ককটেল ছুড়েছিলেন এক তরুণ। এর ফলে তার দিকে গুলি ছোড়া হয় বলে দাবি করছে ইসরাইলি বাহিনী।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

০২ এপ্রিল ২০২২
ফেভিকন

রমজানের প্রথম দিনে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৪:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২ ৭৭ বার পড়া হয়েছে

রমজানের প্রথম দিনে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০৪:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২