1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

‘সৌমিত্র আমার মেন্টর ছিলেন না, তার থেকে কিছু শিখিনি’

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও প্রয়াত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। কিংবদন্তি অভিনেতার জীবনী অবলম্বনে পরমব্রত বানিয়েছেন অভিযান ছবিটিও।

এদিকে ‘ফেলুদা’র সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় গণমাধ্যমকে তিনি জানালেন প্রয়াত অভিনেতা নাকি তার দেখা অন্যতম ‘জটিল মানুষ’।

সাক্ষাৎকারে পরমব্রত বলেন, ‘সৌমিত্র চ্যাটার্জি আমার দেখা জটিলতম মানুষগুলোর একজন। আমার এই ৪৩ বছরের জীবনে আমার দেখা জটিলতম মানুষের একজন।’

অভিনেতার কথায়,‘একটা মানুষের মধ্যে ডক্টর জেকিল এবং মিস্টার হাইড থাকতে পারে এটা আমরা অনেক মানুষের মধ্যে দিয়ে বুঝতে পারি। একটা মানুষের মধ্যে কতগুলো মানুষ বাস করতে পারে সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ ছিলেন সৌমিত্র জেঠু।’

তিনি আরও বলেন, ‘যেদিন সৌমিত্র জেঠু মারা যান আমি তখন সুদূর হিমাচলে বসে ছিলাম। একটা শ্যুট ছিল আমার, অনেকেই তখন ফোন করে জানতে চান আমার মন খারাপ কিনা। অনেককেই সেই সময় বলতে শুনেছিলাম সৌমিত্র জেঠু তাদের মেন্টর ছিলেন, অনেক কিছু শিখেছিলেন তার থেকে। আমি তার থেকে কিচ্ছু শিখিনি। সে আমার গুরু, মেন্টর, শিক্ষক ছিলেন না।’

‘সে আমার বিষয় ছিলেন সাবজেক্ট ছিলেন। আমার মন খারাপ হয়েছিল, আমি একা কাটিয়েছিলাম গোটা দিন। কিন্তু সেই মন খারাপের কারণ একটাই ছিল যে এই লোকগুলো মানুষ নামক যে অস্তিত্ব আছে, সেটাকে পারসোনিফাই করে।’

পরমব্রতর ভাষ্য, ‘মানুষ যে খুব জটিল, আনপ্রেডিক্টেবল একটা জীব সেটা পৃথিবীর সামনে প্রতিষ্ঠা করে এই ধরনের চরিত্রগুলো, সৌমিত্র  চ্যাটার্জির মতো মানুষরা। মানুষ যে ভীষণ ভাবে আনপ্রেডিক্টেবল, অনিশ্চিত, ইনকনসিস্টেন্ট জীব সেটা বোঝায়। তার গুণাবলীর কথায় আমি যাচ্ছি না, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। আমি বলছি, আমি তা যেভাবে দেখেছি। আমি আমার ছবিতেও সেটা তুলে ধরার চেষ্টা করেছি সীমিত পরিসরে।’

১৫ নভেম্বর ২০২৪
ফেভিকন

‘সৌমিত্র আমার মেন্টর ছিলেন না, তার থেকে কিছু শিখিনি’

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে

‘সৌমিত্র আমার মেন্টর ছিলেন না, তার থেকে কিছু শিখিনি’

আপডেট সময় : ০৮:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪