1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

সৌদি সফরে ইরানি প্রেসিডেন্ট, গুরুত্ব পাবে গাজা ইস্যু

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও ভয়াবহ হত্যাযজ্ঞ এবং যুদ্ধাপরাধের বিষয়টি সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে।

শনিবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সৌদি আরবে পৌঁছেছেন বলে প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ওআইসি’র বিশেষ এই শীর্ষ সম্মেলনে যোগদানকারী দেশগুলোর নেতারা গাজার নিপীড়িত অসহায় মানুষের জন্য মানবিক ত্রাণ পাঠানোর উপায় নিয়েও আলোচনা করবেন।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজার নিরপরাধ মানুষের ওপর ভয়াবহ বোমা হামলা শুরুর পর থেকে ইরানের প্রেসিডেন্ট বিশ্বের বিভিন্ন দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ওআইসি’র বিশেষ সম্মেলন ডাকার আহ্বান জানিয়েছিলেন।

দখলদার সেনাদের বর্বর হামলায় এ পর্যন্ত গাজার ১১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫০০র বেশি শিশু রয়েছে। এছাড়া, ইসরায়েলি হামলায় ২৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এই ভয়াবহ হত্যাযজ্ঞের পাশাপাশি ইহুদিবাদী সরকার অবরুদ্ধ গাজা উপত্যকায় পানির সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং খাদ্য, বিদ্যুৎ এবং ওষুধসহ নিত্যপণ্যের জন্য মারাত্মক রকমের সংকট দেখা দিয়েছে।

গাজা যুদ্ধের ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি গত সোমবার সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন, বর্ণবাদী ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার মূল পরিকল্পনাকারী হচ্ছে যুক্তরাষ্ট্র।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

১১ নভেম্বর ২০২৩
ফেভিকন

সৌদি সফরে ইরানি প্রেসিডেন্ট, গুরুত্ব পাবে গাজা ইস্যু

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৫:৫৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে

সৌদি সফরে ইরানি প্রেসিডেন্ট, গুরুত্ব পাবে গাজা ইস্যু

আপডেট সময় : ০৫:৫৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩