সিলেট ১০নং কূপ খনন কাজের চুক্তি স্বাক্ষর
আশা করা যাচ্ছে যে, ২০২৩ সালের মধ্যে এই কূপ থেকে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় উৎপাদনে যুক্ত হবে।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার গত এক যুগে দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়িয়েছে ১ হাজার মিলিয়ন ঘনফুট । দেশের চলমান অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের ফলে প্রতিদিন গ্যাসের চাহিদা বাড়ছে। বাড়তি চাহিদা পূরণে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ২০২৫ সালের মধ্যে আরো ৪৬টি নতুন অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের উদ্যোগ নিয়েছে, যেখান থেকে আরো ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় উৎপাদনে যুক্ত হবে বলে আশা করা যায়।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এস এম জাকির হোসেন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, সিলেট গ্যাস ফিল্ডস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান উপস্থিত ছিলেন।











