1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

সিআইডি-টিকটকের বৈঠক : ভুয়া তথ্য নিয়ন্ত্রণে ডেটা বিনিময়ের সিদ্ধান্ত

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল নিরাপত্তা ও ভুয়া তথ্য নিয়ন্ত্রণে টিকটকের সঙ্গে সমন্বিত কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৬ নভেম্বর) সিআইডি সদর দপ্তরে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের দুবাইভিত্তিক প্রতিনিধি দলের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। উপস্থিত ছিলেন সাইবার ইন্টেলিজেন্স, অপরাধ তদন্ত ও ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা। টিকটকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রধান (আইন প্রয়োগকারী আউটরিচ টিম) সোহাইব খান, দক্ষিণ এশিয়ার সরকারি সম্পর্ক প্রধান ফেরদৌস মুত্তাকিন এবং দক্ষিণ এশিয়ার আইনি প্রধান আদিল শাহ।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন জানান, বাংলাদেশ পুলিশ ও টিকটকের মধ্যে একটি আনুষ্ঠানিক কমিউনিকেশন চ্যানেল ও কার্যকর এসকেলেশন সিস্টেম চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভুয়া তথ্য, পর্নোগ্রাফি, জুয়ার বিজ্ঞাপন, সাইবার বুলিং ও প্রতারকদের রিক্রুটমেন্ট ভিডিও দ্রুত শনাক্ত ও অপসারণে টিকটকের বিদ্যমান পদ্ধতি আরও শক্তিশালী করার প্রস্তাব তুলে ধরে সিআইডি।

সভায় আসন্ন নির্বাচনে মিসইনফরমেশন-ডিসইনফরমেশন ঠেকাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) ২৪/৭ অনলাইন পেট্রোলিং কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য টিকটকের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ, স্টান্ট ও হুমকিপূর্ণ কনটেন্ট থেকে কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় ইন-অ্যাপ সতর্কবার্তা, সেফটি ক্যাম্পেইন ও অভিভাবক সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে টিকটককে অনুরোধ জানায় সিআইডি। এছাড়া ডিপফেকসহ এআই-চালিত বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণে বিশেষ প্রটোকল চালুর বিষয়ে আলোচনা হয়।

২৬ নভেম্বর ২০২৫
ফেভিকন

সিআইডি-টিকটকের বৈঠক : ভুয়া তথ্য নিয়ন্ত্রণে ডেটা বিনিময়ের সিদ্ধান্ত

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

সিআইডি-টিকটকের বৈঠক : ভুয়া তথ্য নিয়ন্ত্রণে ডেটা বিনিময়ের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৯:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫