1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

সার্কিটব্রেকারের পুরনো নিয়মে হবে শেয়ার কেনাবেচা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঁজিবাজারে শেয়ার কেনাবেচা আবার পুরনো সার্কিটব্রেকারে ফিরছে। থাকছে না শেয়ারের মূল্যহ্রাসে ৩ শতাংশ সর্বোচ্চ সীমা। শেয়ারের বাজারমূল্য ভেদে প্রতিদিন সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। আবার একইভাবে ১০ শতাংশ পর্যন্ত কমতে পারবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই নিয়মে চলবে লেনদেন।

বাজারকে লেনদেনের স্বাভাবিক ধারায় ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির ৯১৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে টানা দর পতন ঠেকাতে গত ২৪ এপ্রিল শেয়ারের মূল্য হ্রাসের সর্বোচ্চ সীমা ৩ শতাংশ বেঁধে দিয়েছিল অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন বিএসইসির কমিশন। তবে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে ১০ শতাংশ সীমা রাখা হয়েছিল অপরিবর্তিত। তখন থেকে বাজার সংশ্লিষ্টরা কেনাবেচা ক্ষেত্রে সমতার দাবি জানিয়ে আসছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই দাবি আরও জোরালো হয়।

আজ বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম কমিশন সভায় গত ২৪ এপ্রিলের নির্দেশনাটি বাতিল করা হয়। একইসঙ্গে পুনর্বহাল করা হয় ২০২১ সালের ১৭ জুন তারিখে জারি করা সার্কিটব্রেকার সংক্রান্ত নির্দেশনাটি।

সার্কিটব্রেকারের সীমা
ওই নির্দেশনা অনুসারে, শেয়ারের মূল্যভেদে দাম সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারবে। আর এই পরিবর্তনের সর্বনিম্ন সীমা হচ্ছে ৩ দশমিক ৭৫ শতাংশ। কোনো শেয়ারের দাম ২০০ টাকার মধ্যে থাকলে এর মূল্য ১০ শতাংশ বাড়তে বা কমতে পারবে। শেয়ারের দাম ২০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে হলে এর দর পরিবর্তনের সর্বোচ্চ সীমা হবে ৮ দশমিক ৭৫ শতাংশ।

শেয়ারের দাম ৫০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে হলে সর্বোচ্চ ৭ দশমিক ৫০ শতাংশ হবে এর মূল্য পরিবর্তনের সীমা। অন্যদিকে শেয়ারের দাম ১০০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে হলে এর দর পরিবর্তনের সর্বোচ্চ সীমা হবে ৬ দশমিক ২৫ শতাংশ। শেয়ারের দাম ২০০০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যে হলে এর দর পরিবর্তনের সর্বোচ্চ সীমা হবে ৫ শতাংশ। আর শেয়ারের দাম ৫০০০ টাকার উপরে হলে ওই শেয়ারের মূল্য পরিবর্তন হতে পারবে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ

২৮ আগস্ট ২০২৪
ফেভিকন

সার্কিটব্রেকারের পুরনো নিয়মে হবে শেয়ার কেনাবেচা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ২৮ বার পড়া হয়েছে

সার্কিটব্রেকারের পুরনো নিয়মে হবে শেয়ার কেনাবেচা

আপডেট সময় : ০৯:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪