1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ভিসা বাতিলের পরেও সানি লিওন বাংলাদেশে ! কি ভাবে এলেন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পা রাখেন। তাকে ঢাকায় বরণ করে নেন গান বাংলা টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস।

পরিচিত নাম বাদ দিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় সানি লিওনির ভিসা বাতিল হয়েছে বলে গতকাল (১১ মার্চ) জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শাপলা মিডিয়ার ‘সোলজার’ চলচ্চিত্রের জন্য তার ঢাকায় আসার কথা ছিলো।

এর আগে সানি লিওনিসহ ‘সোলজার’ চলচ্চিত্রের ১১ জন অভিনয়শিল্পী, কলাকুশলীকে ভারত থেকে বাংলাদেশে আসার ওয়ার্ক পারমিট দেয় সরকার। পরে শুধু সানি লিওনির ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

বৃহস্পতিবার (১০ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, “মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য ভারত থেকে সানি লিওনিসহ ১১ জন অভিনয়শিল্পী ও কলাকুশলীকে বাংলাদেশে ওয়ার্ক পারমিট প্রদান করা হয়। অনিবার্য কারণে অভিনেত্রী করন জিৎকর ওয়েভারের ওয়ার্ক পারমিট নির্দেশক্রমে বাতিল করা হলো।”

তবে এমন সরকারি সিদ্ধান্তের ১ দিনের মাথায় সানি লিওনির ঢাকায় পা রাখার বিষয়টি বিস্ময় জাগিয়েছে সবার মনে। সম্ভবত এমন বিস্মিত করে সানি লিওনি নিজেও চরম আনন্দ পেয়েছেন। যা বিমানবন্দরের ছবিতে ভি চিহ্ণ ছবিতেই স্পষ্ট।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ‘সোলজার’ ছবির কাজে তার এই সফর নয়। বিষয়টি নিয়ে ছবির প্রযোজক সেলিম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছবির কাজ বন্ধ করে দিয়েছি। সানি আমাদের সঙ্গে কাজ করছেন না। অন্য কারও জন্য এসেছেন কিনা- খোঁজ নিয়ে দেখতে পারেন।’

সেই খোঁজ নিয়ে জানা যায়, সানির এবারের সফর অনেকটাই পারিবারিক রেশ ধরে। টিএম রেকর্ডসের ব্যানারে তাপস-মুন্নী দম্পতির উদ্যোগে দুটো মিউজিক ভিডিওতে কাজ করেন সানি লিওনি। সেই সুবাদে দারুণ সম্পর্ক গড়ে ওঠে তাপস-মুন্নী ও সানি-ড্যানিয়েল দম্পতির সঙ্গে।

গান দুটি যথাক্রমে তাপসের গাওয়া ‘লাভলি অ্যাক্সিডেন্ট’ ও ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’।

তবে এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ কৌশিক হোসেন তাপস। তবে গান বাংলার মুখপাত্র রুদ্র হক বলেন, ‘সানির সঙ্গে গান বাংলার একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। তারা আগেও এভাবে এক হয়েছেন নানা কাজে। এদিকে গতকাল সানির ঢাকা আগমন নিয়ে ভিসা বাতিলের খবরও এসেছে। সব মিলিয়ে আসলে এখনই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না। সানি ঢাকায় আসলেই এসেছেন কি না, সেটি নিশ্চিত করতে আরও কিছুটা সময় চেয়ে নিচ্ছি।’

ধারণা করা হচ্ছে, শনিবার বিকালে সানি লিওনি ঢাকায় নামলেও গান বাংলা বিষয়টিকে সারপ্রাইজের পর্যায়ে বাঁচিয়ে রাখতে চাইছে আরও কিছুটা সময়।

তবে সানি-ড্যানিয়েল দম্পতি ঢাকায় নেমেই বাংলাদেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদের সব ক’টি সোশ্যাল হ্যান্ডেলে।

১৩ মার্চ ২০২২
ফেভিকন

ভিসা বাতিলের পরেও সানি লিওন বাংলাদেশে ! কি ভাবে এলেন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১২:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২ ৮১ বার পড়া হয়েছে

ভিসা বাতিলের পরেও সানি লিওন বাংলাদেশে ! কি ভাবে এলেন

আপডেট সময় : ১২:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২