1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেদের আওতাধীন এলাকায় বসবাসরত নাগরিকদের তাদের প্রত্যাশিত সেবা দ্রুততার সঙ্গে প্রদানের জন্য ফাস্ট ট্র্যাক সার্ভিস সেন্টার চালু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেখান থেকে গ্রাহকদের দ্রুততার সঙ্গে সেবা প্রদান করতে রাজউকের ৭ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে ৭ কর্মকর্তা-কর্মচারীকে ফাস্ট ট্র্যাক সার্ভিস সেন্টারের দায়িত্ব প্রদান করেন।

রাজউকের প্রধান কার্যালয়ের নীচ তলায় স্থাপিত ফাস্ট ট্র্যাক সার্ভিস সেন্টারে দায়িত্বরত কর্মকর্তারা পরিচালকের (প্রশাসন) তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন উল্লেখ করেছেন, রাজউকের গ্রাহকদের সুষ্ঠুভাবে সেবা দেওয়ার স্বার্থে ফাস্ট ট্র‍্যাক সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। দায়িত্ব প্রদান করা কর্মকর্তা-কর্মচারীরা ফাস্ট ট্র‍্যাক সেন্টারে তাদের দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে সেখানে থাকা হাজিরা খাতায় আগমন এবং বাহির হওয়ার তথ্য লিপিবদ্ধ করতে হবে।

ফাস্ট ট্র্যাক সার্ভিস সেন্টারে দায়িত্ব পাওয়া ৭ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে রয়েছেন- রাজউকের সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) চিত্ত রঞ্জন চৌধুরী, ইমারত পরিদর্শক শাহ মো. আরাফাত, এস্টেট পরিদর্শক সাইদুল ইসলাম, নগর পরিকল্পনা ও বাস্তবায়ন শাখার কানুনগো রাসেল আল মান্না, ডাটা এন্ট্রি অপারেটর সুজন কুমার ভৌমিক, কনিষ্ঠ হিসেব সহকারী মোহাম্মদ শামীম এবং ওয়ার্ক অ্যাসিসটেন্ট আব্দুল ওয়াদুদ।

২২ নভেম্বর ২০২৪
ফেভিকন

সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে

সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের

আপডেট সময় : ০৪:৪৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪