1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১০:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে জনগণের ঐক্যের ডাক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার, নাটোর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে নাটোরের জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর সদর–নলডাঙ্গা (নাটোর–২) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, আন্তর্জাতিক বা জাতীয় কোনো ষড়যন্ত্রের মাধ্যমে যদি কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, তবে তার দাঁতভাঙা জবাব দেবে নাটোরের জনগণ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের বাবনগ্রাম এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে দুলু অতীতের বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, “২০০৮ সালে নাটোরের জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। একটি সূক্ষ্ম কারচুপির মাধ্যমে তখন আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়। ২০১৮ সালে তো নির্বাচনই হয়নি। ঠিক একই কায়দায় যদি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি কোনো চক্রান্ত করে কেউ ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।”
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে ষড়যন্ত্রের খবর প্রকাশিত হচ্ছে, যা দেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এসব ষড়যন্ত্র মোকাবেলায় জনগণই হবে মূল শক্তি।

অ্যাডভোকেট দুলু বলেন, বিএনপির রাজনীতি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি। “আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে এসেছি। নাটোরের মানুষ অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অতীতেও রুখে দাঁড়িয়েছে, এবারও দাঁড়াবে।” তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শরিক হতে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নাটোর সদর ও নলডাঙ্গা আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু,
স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় বিএনপির প্রচারণা ঘিরে ইতোমধ্যে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। পথসভা, গণসংযোগ ও গ্রামভিত্তিক প্রচারণায় সরব বিএনপি প্রার্থী দুলু। নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে নতুন উদ্দীপনা ও সংগঠিত প্রস্তুতি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাটোর–২ আসনে এবারের নির্বাচন হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। অতীত অভিজ্ঞতা, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং জনগণের প্রত্যাশা সব মিলিয়ে এই আসন জাতীয় রাজনীতিতেও বিশেষ নজর কাড়ছে।

২৭ জানুয়ারি ২০২৬
ফেভিকন

ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে জনগণের ঐক্যের ডাক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ১২০ বার পড়া হয়েছে

ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে জনগণের ঐক্যের ডাক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর

আপডেট সময় : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬