1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

শুল্ক ও ভ্যাট প্রশাসনে বড় ধরনের সংস্কার এনবিআরের

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কর পরিধি ও রাজস্ব আহরণ বাড়াতে শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রশাসনে বড় ধরনের সংস্কার এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই অংশ হিসেবে ১২টি নতুন কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানায়।

এর আগে মঙ্গলবার সরকারি আদেশে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) জানায়, এই সংস্কার উদ্যোগে কাঠামোগত পুনর্গঠন ও জনবল উভয়ই করা হবে।

এনবিআর জানায়, মোট ৩ হাজার ৫৯৭টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। যার মধ্যে ৩৭৩টি ক্যাডার পদ এবং ৩ হাজার ২২৪টি নন-ক্যাডার। এসব পদ নতুন ও বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষ ইউনিটে যোগ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পদক্ষেপের লক্ষ্য রাজস্ব আদায় বাড়ানো, অর্থনৈতিক স্বনির্ভরতা জোরদার, সেবার মান উন্নত করা এবং আরও কার্যকর ও গতিশীল পরোক্ষ কর ব্যবস্থার মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা।

এনবিআর প্রস্তাবিত সংস্কার ও সম্প্রসারণ পরিকল্পনাটি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগেই প্রশাসনিক অনুমোদন পেয়েছে। এরপর চূড়ান্ত আদেশ জারি করেছে আইআরডি।

নতুন কাঠামো অনুযায়ী, তিন ধাপে ৫টি নতুন ভ্যাট কমিশনারেট, ৪টি নতুন কাস্টমস হাউস ও ৩টি বিশেষায়িত কার্যালয় গঠন করা হবে। এই ১২টি নতুন ইউনিট গঠনের পাশাপাশি, সরকারি আদেশে বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস এবং বিশেষ শাখাগুলোর পরিধি বাড়ানোর কথাও বলা হয়েছে।

এতে ঢাকার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে কাস্টমস কার্যক্রম পরিচালনার পাশাপাশি কাস্টমস ও ভ্যাট গোয়েন্দা কার্যক্রমের বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।

এনবিআর আশা করছে, শুল্ক ও ভ্যাট প্রশাসনের এই প্রশাসনিক সংস্কার, পুনর্গঠন ও সম্প্রসারণ পরোক্ষ কর আহরণের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করবে, কর-জিডিপি’র অনুপাত বাড়াবে, বাণিজ্য সহজীকরণের মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত করবে এবং দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

১৫ অক্টোবর ২০২৫
ফেভিকন

শুল্ক ও ভ্যাট প্রশাসনে বড় ধরনের সংস্কার এনবিআরের

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

শুল্ক ও ভ্যাট প্রশাসনে বড় ধরনের সংস্কার এনবিআরের

আপডেট সময় : ১২:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫