1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

শাহরুখের বিরুদ্ধে ২ কোটির মামলা দিলেন আরিয়ানকে অ্যারেস্ট করা সেই অফিসার

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহরুখ খান ও তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেছেন প্রাক্তন নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অফিসার সমীর ওয়াংখেড়ে। তার অভিযোগ, নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্যা ব্যাডস অফ বলিউড’-এ তাকে অপমান করা হয়েছে।

ওয়াংখেড়ে জানিয়েছেন, মামলায় জয়ী হলে প্রাপ্ত ক্ষতিপূরণের পুরো অর্থ তিনি টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য দান করবেন।

সম্প্রতি মুক্তি পাওয়া এই সিরিজে এক এনসিবি কর্মকর্তার চরিত্রকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। সমীরের দাবি, ওই চরিত্র তার সঙ্গে মিল রেখে তৈরি এবং এতে মাদকবিরোধী সংস্থা ও আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তিনি আদালতের কাছে সিরিজটির স্ট্রিমিং ও বিতরণ বন্ধের নির্দেশ এবং মানহানির ঘোষণা চান।

এর পেছনে রয়েছে পুরোনো ঘটনা। ২০২১ সালে মুম্বাইয়ের এক ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান খান। তখনই মামলার তদন্তে ছিলেন সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে আদালত থেকে অব্যাহতি পান আরিয়ান। সেই সময় সমীরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে সিবিআই মামলা করে, যদিও তিনি তা রাজনৈতিক ষড়যন্ত্র বলে অস্বীকার করেন।

সব মিলিয়ে বাস্তব ও পর্দার গল্প যেন নতুন করে আদালতে মুখোমুখি দাঁড় করিয়েছে আরিয়ান খান ও সমীর ওয়াংখেড়ে। এখন দেখার বিষয়, আদালতের রায়ে কোন পক্ষের দাবি টিকে থাকে।

২৬ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

শাহরুখের বিরুদ্ধে ২ কোটির মামলা দিলেন আরিয়ানকে অ্যারেস্ট করা সেই অফিসার

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

শাহরুখের বিরুদ্ধে ২ কোটির মামলা দিলেন আরিয়ানকে অ্যারেস্ট করা সেই অফিসার

আপডেট সময় : ০২:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫