1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

শামীম আমাকে স্পর্শ বা এমন কিছু করেননি : প্রিয়াঙ্কা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে বেশ কয়েকদিন আগে কিছু বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। এক বেসরকারি টেলিভিশনে গিয়ে সরাসরি শামীমের বিরুদ্ধে নানা বক্তব্য তুলে ধরেন। 

সেদিন প্রিয়াঙ্কা প্রিয়া অভিনেতা শামীমের বিরুদ্ধে গালিগালাজ, মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন। যদিও এক সংবাদ সম্মেলন ডেকে এ সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন শামীম। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হলে তা নিয়ে এক সালিশের বৈঠক করে অভিনয়শিল্পী সংঘ। এরপর সংগঠনটির মধ্যস্থতায় বিষয়টি সমাধানে আসে।

বৃহস্পতিবার রাতে অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে অভিনেতা শামীমকে তার ভুলের জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং নারী সহকর্মীদের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। শুধু তাই নয়, সংগঠনের পক্ষ থেকে অভিনেতাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

সেই সালিশে ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কাও। সেখান থেকে অনুতপ্ত মনোভাব প্রকাশ করেন তিনি। বলেন, ‘শুটিং সেটে শামীম ভাইয়ের সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। শট দিতে গিয়ে আমার ভুল হয়, উনি রেগে যান, গালিগালাজ করেন। তবে উনি এসব রাগের মাথায় করেছেন, এটা উনি স্বীকার করেছেন।’

প্রিয়াঙ্কা বলেন, ‘ঘটনাটি আমি সরাসরি শিল্পী সংঘে না জানিয়ে সংবাদ সম্মেলন করে ফেলি, এটা আমার ভুল ছিল। আমি যেহেতু নতুন, তাই ঠিক বোঝে উঠতে পারিনি। এজন্য আমি দুঃখিত।’

ধর্ষণের অভিযোগ সত্য নয় জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘ধর্ষণের ব্যাপারটি একেবারে ভুল তথ্য। উনি আমাকে স্পর্শ করেননি বা এ ধরনের কিছু করেননি।’

অভিনয়শিল্পী সংঘ এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয়পক্ষই অনুতপ্ত। তাদের ভুল স্বীকার এবং দুঃখ প্রকাশ শিল্পীসমাজে দায়বদ্ধতার দৃষ্টান্ত।’

১৬ মে ২০২৫
ফেভিকন

শামীম আমাকে স্পর্শ বা এমন কিছু করেননি : প্রিয়াঙ্কা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

শামীম আমাকে স্পর্শ বা এমন কিছু করেননি : প্রিয়াঙ্কা

আপডেট সময় : ১১:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫