লভ্যাংশের সিদ্ধান্ত জানাল সোনারগাঁও টেক্সটাইল
দৈনিক ঢাকা সংবাদ: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলস পিএলসি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
আজ বুধবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩৩ পয়সা আয় হয়েছিল। টাকা পয়সা।
আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…











