1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

র‍্যাঙ্কিংয়ে আবারও পেছাল বাংলাদেশ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। আগে নয় নম্বরে থাকা বাংলাদেশকে এবার টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩২ ম্যাচে বাংলাদেশের বর্তমান রেটিং এখন ৭৭, নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৭৮।

গত ৫ মে’তেই অবশ্য দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে জুলাইতে একটি ওয়ানডে জিতে আবার নয়ে উঠলেও বেশিদিন টিকতে পারেনি বাংলাদেশ। আজ আবার সেরা দশের তলানিতে চলে যেতে হলো দলটিকে। কেননা চারে থাকা পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

গত ৫ মে’তে দশে নামার মধ্য দিয়ে প্রায় দুই দশক পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ। সর্বশেষ ২০০৬ সালে এত নিচে ছিল দলটি। এবার ১৯ বছর পর আবার সেই পুরনো অবস্থানে ফিরে যেতে হলো। ১৬ অক্টোবর ২০০৬ সালে প্রথমবার আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠেছিল বাংলাদেশ।

তার আগে, ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর সময় বাংলাদেশের অবস্থান ছিল ১১ নম্বরে—যেখানে কেনিয়াও ছিল বাংলাদেশের ওপরে।

২০০৫ সালের আগস্টে প্রথমবার কেনিয়াকে টপকে ১০ নম্বরে উঠে আসে বাংলাদেশ। এরপর ২০০৬ সালের অক্টোবরে জিম্বাবুয়েকে ছাড়িয়ে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে পৌঁছে যায়। এরপর লম্বা সময় দশের নিচেই ছিল দলটি। ২০১৭ সালের মে মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ উঠে যায় র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

২০২২ সালে সাউথ আফ্রিকাকে হারিয়েও আবার একবার ছয়ে উঠেছিল বাংলাদেশ। তবে এরপর থেকেই র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে যেতে থাকে। ধারাবাহিকতা না থাকায় ও বড় দলের বিপক্ষে হার বেড়ে যাওয়ায়, অবশেষে আবার সেই পুরনো ১০ নম্বরে ফিরে যেতে হলো লাল-সবুজের দেশকে। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে ২০২৭ সালের ৩১ মার্চের র‍্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। বর্তমানে বাংলাদেশ আছে ১০ নম্বরে। এদিকে ওয়ানডেতে ৪ থেকে ৫ নম্বরে নেমে গেছে পাকিস্তান, চারে উঠে গেছে শ্রীলঙ্কা।

১১ আগস্ট ২০২৫
ফেভিকন

র‍্যাঙ্কিংয়ে আবারও পেছাল বাংলাদেশ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

র‍্যাঙ্কিংয়ে আবারও পেছাল বাংলাদেশ

আপডেট সময় : ০৯:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫