1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই প্রথম হাইপারসোনিক মিসাইল ব্যবহার

হাইপারসোনিক মিসাইল

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ রাশিয়া বলছে, শব্দের চেয়েও দ্রুত গতিসম্পন্ন হাইপারসোনিক মিসাইল ব্যবহার করে তারা পশ্চিম ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্রের ডিপো ধ্বংস করেছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেংকভ বলছেন, ইভানো-ফ্র্যাংকিভিস্ক অঞ্চলে মাটির নিচে তৈরি ইউক্রেন বাহিনীর এই অস্ত্রভাণ্ডারে মিসাইল এবং বিমান থেকে উৎক্ষপণযোগ্য গোলাবারুদ রাখা ছিল।

রুশ মিসাইল আঘাতে ডিপোটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে এই দাবির সত্যতা কোন নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।ইউক্রেন লড়াইয়ে রাশিয়া সম্ভবত এই প্রথম হাইপারসোনিক মিসাইল ব্যবহার করলো বলে ধারণা করা হচ্ছে।বায়ুমণ্ডলের উচ্চতম স্তর দিয়ে এই মিসাইল শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুত গতিতে চলে।

রাশিয়ার সামরিক বাহিনী জানাচ্ছে, ইউক্রেনের ওপর হামলায় তারা ‘কিনঝাল’ মিসাইল ব্যবহার করেছে।এটি দু’হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এবং কোন বিমান বা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একে ঠেকানো যায় না।গত বছর রাশিয়া জানিয়েছিল, সে দেশের উত্তর পশ্চিমের হোয়াইট সি সাগরের একটি ফ্রিগেট থেকে হাইপারসোনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে।

রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র বাদে অন্তত আরও পাঁচটি দেশ হাইপারসোনিক মিসাইল তৈরির চেষ্টা করছে।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

২০ মার্চ ২০২২
ফেভিকন

রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই প্রথম হাইপারসোনিক মিসাইল ব্যবহার

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১২:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২ ১৪৯ বার পড়া হয়েছে

রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই প্রথম হাইপারসোনিক মিসাইল ব্যবহার

আপডেট সময় : ১২:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২