1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

যে কারণে হঠাৎ লেনদেন কমে গেল শেয়ারবাজারে

সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শেষ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থান হয়েছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমে ৩০০ কোটি টাকার নিচে নেমে গেছে। তবে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ বেড়ে ছয় হাজার ২২৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৪ দশমিক ৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে এক হাজার ৩৬৪ দশমিক ০৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে দুই হাজার ২০৫ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ২৭১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৩ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ৪১২টি শেয়ার ৬৬ হাজার ৮৩৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩০৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত ছিল ২২৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে আমরা নেটওয়ার্কস লিমিটেড। কোম্পানিটির ১৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা মুন্নু সিরামিকস লিমিটেডের ১২ কোটি ৪৯ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১১ কোটি ৪৯ লাখ, বুসন্ধরা পেপার মিলস লিমিটেডের ১১ কোটি ১৭ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১০ কোটি ২৫ লাখ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৭ দশমিক ৪৯ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ দশমিক ৬৩ শতাংশ, এমবি ফার্মা লিমিটেডের ৫ দশমিক ৭২ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৫৯ শতাংশ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৪ দশমিক ৯২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২৫ দশমিক ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ বেড়ে ১১ হাজার দশমিক ২০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪১ দশমিক ৭৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে ১৮ হাজার ৩৫৯ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত ছিল ৭৫টির দর। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৫৪ লাখ টাকার, আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৩৫ লাখ টাকার।

০৮ ডিসেম্বর ২০২২
ফেভিকন

যে কারণে হঠাৎ লেনদেন কমে গেল শেয়ারবাজারে

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১০:৪৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ ৬০ বার পড়া হয়েছে

যে কারণে হঠাৎ লেনদেন কমে গেল শেয়ারবাজারে

আপডেট সময় : ১০:৪৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২