1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্রের শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে ভারতকে পাল্টা জবাব দিতে হবে : শশী থারুর

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের প্রেক্ষিতে ভারতের কংগ্রেস নেতা শশী থারুর পাল্টা শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যদি আলোচনা ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো উচিত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এবং সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে থারুর বলেন, “ট্রাম্প আমাদের ওপর এত রেগে আছেন কেন বুঝতে পারছি না। চীনকে ৯০ দিনের সময় দেওয়া হয়েছিল, আর আমাদের মাত্র ২১ দিন! এটা অন্যায্য।”

তিনি জানান, বর্তমানে ভারত গড়ে ১৭ শতাংশ হারে শুল্ক নেয় যুক্তরাষ্ট্রের পণ্যে। সেক্ষেত্রে আমরাও পাল্টা ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়াতে পারি বলে মত দেন।

যুক্তরাষ্ট্রের শুল্ক এবং ভারতের প্রতিক্রিয়া বুধবার ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক ঘোষণা করে।

যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার কাছ থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা এই শাস্তির মূল কারণ।

ভারত বলছে, ১৪০ কোটির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই তেল কেনা জরুরি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “কৃষক, পশুপালক ও মৎস্যজীবীর স্বার্থে ভারত কোনো আপস করবে না। প্রয়োজনে চড়া মূল্য দিতে হলেও আমি প্রস্তুত।”

তেল কেনার প্রশ্নে থারুর বলেন,“যদি রাশিয়ার তেল সস্তা হয়, আমরা কেন লাভবান হব না?”

ভারতের কৃষিপ্রধান জনগোষ্ঠীর স্বার্থেই দেশীয় বাজার রক্ষা করা জরুরি বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হলে বিকল্প কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার কথাও বলেন, “যাঁরা আমাদের সত্যিকার বন্ধু নন, তাঁদের বাদ দিয়ে নতুন বন্ধু খুঁজতে হবে।”

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে। মূল বিরোধ রয়েছে কৃষি ও কৌশলগত খাতে বিদেশি কোম্পানির প্রবেশাধিকার নিয়ে, যেখানে ভারত আপোষহীন অবস্থানে রয়েছে।

০৭ আগস্ট ২০২৫
ফেভিকন

যুক্তরাষ্ট্রের শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে ভারতকে পাল্টা জবাব দিতে হবে : শশী থারুর

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে ভারতকে পাল্টা জবাব দিতে হবে : শশী থারুর

আপডেট সময় : ০৯:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫