1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ভারতে ইলিশ রপ্তানি শুরু, প্রথম চালানে গেল সাড়ে ৩৭ টন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন দুর্গাপূজাকে উপলক্ষে ১২০০ টন ইলিশ মাছ ভারতে রফতানি কার্যক্রমের প্রথম চালানে ৩৭ হাজার ৪৬০ কেজি (প্রায় সাড়ে ৩৭ টন) ইলিশ ভারতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে এই প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল ইলিশ আমদানি করেছে।

বাংলাদেশ থেকে সততা ফিশ ৩ দশমিক ৬ মেট্রিক টন, তানিশা এন্টারপ্রাইজ ১ দশমিক ৪ মেট্রিকটন, বিশ্বাস এন্টারপ্রাইজ ১২ দশমিক ২ মেট্রিকটন, লাকী ট্রেডিং ১৬ দশমিক ৮ মেট্রিকটন ও স্বর্ণালি এন্টারপ্রাইজ ৪ মেট্রিকটন ইলিশ মাছ রপ্তানি করেছে।

বাংলাদেশ সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে মোট ১ হাজার ২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এ অনুমতি ৩৭টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে (মোট ৭৫০ টন), ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে (মোট ৩৬০ টন) এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে (মোট ৪০ টন) ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন বলেন, আজকের প্রথম চালান রপ্তানি বাংলাদেশের মৎস্য খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা নিশ্চিত করেছি- সব ইলিশ মাছ নিরাপদ এবং মানসম্পন্নভাবে ভারতে পৌঁছেবে। আশা করি এ রপ্তানি কার্যক্রম দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মৎস্য চাষিদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

১৭ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

ভারতে ইলিশ রপ্তানি শুরু, প্রথম চালানে গেল সাড়ে ৩৭ টন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

ভারতে ইলিশ রপ্তানি শুরু, প্রথম চালানে গেল সাড়ে ৩৭ টন

আপডেট সময় : ১১:৫২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫