1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

বিচার, সংস্কার ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের পর নির্বাচন: এনসিপি

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনসিপির পক্ষ থেকে নির্বাচন ফেব্রুয়ারিতে হলেও আপত্তি নেই জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তবে তার আগে বিচার, কাঠামোগত সংস্কার এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

তিনি সরকারের কাছে দাবি জানান—নির্বাচনের পূর্বেই সংস্কার কার্যকর, শহীদদের স্বীকৃতি, বিচার নিশ্চিত, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। সেখানে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া তুলে ধরেন এনসিপি নেতারা।

আখতার হোসেন বলেন, সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ ও পক্ষপাতদুষ্ট। ঘোষণাপত্রে শহীদের প্রকৃত সংখ্যা গোপন রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ইতিহাস ও ইস্যুগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

আখতার হোসেন বলেন, “ঘোষণাপত্রে বলা হয়েছে ‘প্রায় এক হাজার’ শহীদ। অথচ জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এই সংখ্যা ১,৪০০। সরকার এখনো প্রকৃত সংখ্যা নির্ধারণে ব্যর্থ।”

তিনি আরও বলেন, “পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর, কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন, আবরার হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর অনুপস্থিতি ঘোষণাপত্রকে প্রশ্নবিদ্ধ করেছে।”

সংবিধান সংশোধনের বিষয়েও এনসিপির অবস্থান স্পষ্ট করে আখতার জানান, “ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধানে বিষয়টি অন্তর্ভুক্তির কথা বলা হলেও আমরা দীর্ঘদিন ধরেই সম্পূর্ণ নতুন সংবিধানের দাবিতে কাজ করছি। এই ঘোষণায় সেই দাবিকে পাশ কাটানো হয়েছে।”

এনসিপির পক্ষ থেকে নির্বাচন ফেব্রুয়ারিতে হলেও আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, “তবে তার আগে বিচার, কাঠামোগত সংস্কার এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।”

০৬ আগস্ট ২০২৫
ফেভিকন

বিচার, সংস্কার ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের পর নির্বাচন: এনসিপি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

বিচার, সংস্কার ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের পর নির্বাচন: এনসিপি

আপডেট সময় : ০৮:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫