1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

“বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের মহাপট” উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ জাতির পিতার জীবন ভিত্তিক বাংলাদেশের সবচেয়ে বড় স্ক্রল পেইন্টিং “বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের মহাপট” শীর্ষক পক্ষকালব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে বর্ণাঢ্য এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিত্রকর্মটির ভূয়সী প্রশংসা করে বলেন, এর মধ্য দিয়ে যেন বর্ণমালা ছাড়া চিত্রকর্মের মাধ্যমে একটি ইতিহাস লেখা হলো।জাতির পিতার বৈচিত্র্যময় ও বহুমাত্রিক জীবনকে তুলে ধরে এ স্ক্রল পেইন্টিং করেছেন খ্যাতনামা চিত্রশিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ।

“বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের মহাপট” শীর্ষক ১৫০ ফুট দীর্ঘ স্ক্রল পেইন্টিংটি বাংলাদেশে সম্পাদিত সবচেয়ে বড় পটভূমিতে জাতির পিতার জীবনভিত্তিক চিত্রকর্ম। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে চিত্রকর্মটি পক্ষকালব্যাপী প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

জাতির পিতার জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ সুবর্ণ সময়কে স্মরণীয় করে রাখতে এবং বাংলাদেশের মানুষকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করতে জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া প্রদর্শনীর আয়োজন সহযোগী বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’র পক্ষ থেকে বক্তব্য দেন শিল্পী আফজাল হোসেন, বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি শিল্পী জামাল আহমেদ ও স্ক্রল পেইন্টিংটির শিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়তে পারেন……

২৭ ফেব্রুয়ারি ২০২২
ফেভিকন

“বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের মহাপট” উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০১:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২ ৮৪ বার পড়া হয়েছে

“বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের মহাপট” উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২