1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ফোনে অস্ট্রিয়ার চ্যান্সেলরকে যা বললেন পুতিন

পুতিন অস্ট্রিয়ার চ্যান্সেলর

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বব্যাপী খাদ্য সংকটের জন্য তার দেশকে দায়ী করার যে চেষ্টা করা হচ্ছে তা সম্পূর্ণ অর্থহীন।

তিনি অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামেরের সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেন। ওই টেলিফোনালাপের বরাত দিয়ে ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট পুতিন খাদ্য সংকটের জন্য কয়েকটি কারণের কথা উল্লেখ করেন যেগুলোর মধ্যে মূল কারণ, রাশিয়ার ওপর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিষেধাজ্ঞা। রাশিয়ার প্রেসিডেন্ট একইসঙ্গে ইউক্রেনের সঙ্গে তার দেশের শান্তি আলোচনায় নাশকতামূলক তৎপরতার চালানোর জন্য কিয়েভকে অভিযুক্ত করেন।

টেলিফোনালাপের পর অস্ট্রিয়ার চ্যান্সেলর বলেন, তার দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা হবে বলে প্রেসিডেন্ট পুতিন তাকে প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার একইসঙ্গে দেশটির খাদ্যশস্য রফতানির পথে রাশিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে। দেশগুলো বলছে, ইউক্রেনের গম, ভুট্টা ও সূর্যমুখীর তেল রফতানি না হওয়ার কারণে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বাড়ছে।

কিন্তু রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেছে, দেশটির ওপর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে খাদ্য সংকট দেখা দিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহ্স্পতিবার বলেছেন, পশ্চিমা দেশগুলো বিশ্বের খাদ্য সংকটের জন্য নিজেদেরকেই দায়ী করে; কারণ, তাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইউক্রেনের খাদ্যশষ্য রফতানি করা যাচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের এক-তৃতীয়াংশ গমের যোগান আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। এছাড়া, বিশ্বের বার্লি, ভুট্টা, ক্যানোলা ও সূর্যমুখী তেলের প্রধান উৎস ইউক্রেন।

সূত্র: রয়টার্স, রিপাবলিক ওয়ার্ল্ড

ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়তে পারেন……

২৮ মে ২০২২
ফেভিকন

ফোনে অস্ট্রিয়ার চ্যান্সেলরকে যা বললেন পুতিন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১১:৫৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ৭৪ বার পড়া হয়েছে

ফোনে অস্ট্রিয়ার চ্যান্সেলরকে যা বললেন পুতিন

আপডেট সময় : ১১:৫৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২