পেপার প্রসেসিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
দৈনিক ঢাকা সংবাদ: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩৩ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ১২ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৫৭ পয়সা।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…











