1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

পতনের ধারায় পুঁজিবাজারের সপ্তাহ শুরু

পতনের ধারায় পুঁজিবাজারের সপ্তাহ শুরু

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ পতনের মধ্যদিয়ে পুঁজিবাজারের সপ্তাহ শুরু হয়েছে। দিনভর সূচকের ওঠা-নামার মধ্যদিয়ে রোববার (২৭ মার্চ) লেনদেন হয়েছে।

এদিন শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৫০ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসইর তথ্য মতে, রোববার বাজারে ৩৭৮টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৪৩০টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২১৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১১ দশমিক ৩১ পয়েন্ট কমে ৬ হাজার ৭৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ১ দশমিক ২৬ পয়েন্ট। তবে ডিএস-৩০ সূচক কমেছে ৩ দশমিক ৮৩ পয়েন্ট।

রোববার ডিএসইতে ৮৫৭ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮২৯ কোটি ৫৯ লাখ ৫ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে কিছু কম লেনদেন হয়েছে।

ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, ফুয়াং ফুড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বিডিকম, সোনালী পেপার, আমরা টেকনোলোজিস ও স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড।

অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ দশমিক ৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

এ বাজারে ২৬ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ২০৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২০ কোটি ১১ লাখ ১৯ হাজার ৯৫ টাকার শেয়ার।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

২৭ মার্চ ২০২২
ফেভিকন

পতনের ধারায় পুঁজিবাজারের সপ্তাহ শুরু

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৬:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২ ৫৫ বার পড়া হয়েছে

পতনের ধারায় পুঁজিবাজারের সপ্তাহ শুরু

আপডেট সময় : ০৬:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২