1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

নিউইয়র্কে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ ৬ মে

Zunaid Ahmed Palak

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ আজ থেকে ৫০ বছর আগে যে দেশটির সহায়তার জন্য নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিলো বাংলাদেশ কনসার্ট। আবারও সেই একইস্থানে আগামী ৬ মে ২০২২ স্বল্পোন্নত ও দরিদ্র দেশের শিশুদের সাইবার নিরাপত্তা সহায়তায় ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ করতে যাচ্ছে আইসিটি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এই কনসার্টে যোগ দিচ্ছে বিশ্ববিখ্যাত ব্যান্ড স্কর্পিয়ন্স ও বাংলাদেশের চিরকুট। আগামী ৪ এপ্রিল থেকে অনলাইনে মিলবে কনসার্টের টিকেট।

শনিবার (২ এপ্রিল) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সংবাদ সম্মেলনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সরদার মো. আসাদুজ্জামান, সিটিব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মাদ মারুফ ও আইসিটি বিভাগের রুটিন দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত সচিব সচিব খায়রুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আমরা কৃতজ্ঞ জাতি। বিশ্বের কাছে বিজয়ী জাতি। সম্ভাবনাময়ী যোদ্ধা জাতি। এই প্রসঙ্গগুলোই আমরা এবার আমরা সঙ্গীতের ভাষায় আমাদের বিজয় বার্তা তুলে ধরবো। কেননা, শব্দ ব্যর্থ হলেও সঙ্গীত সফল হয়।

আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ বাংলাদেশ এখন পরিপূর্ণ ঝুড়িতে পরিণত হয়েছে। ৫০ বছর আগে, রবিশঙ্কর-হ্যারিসন ও ইউনিসেফ আমাদের জন্য যে ত্যাগ করেছে; তাদের সেই অবদানকে স্বীকার করে সারা বিশ্বের এই সময়ের যে সঙ্কট ও সমস্যা সেগুলোকে মোকাবেলা করে আমরা বাংলাদেশ থেকে দেখাতে চাই।

পলক আরও জানান, গত পাঁচ বছরে দেশের আইসিটি খাতে বিনিয়োগ এসেছে ৫০০ মিলিয়ন ডলার। দেশে ২৫০০ স্টার্টআপ কাজ করছে। বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রফতানি করছে।

অনুষ্ঠানে আয়োজন সম্পর্কে উপস্থাপনা তুলে ধরেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রতীক চৌধুরী।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

০৩ এপ্রিল ২০২২
ফেভিকন

নিউইয়র্কে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ ৬ মে

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২ ২৪৬ বার পড়া হয়েছে

নিউইয়র্কে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ ৬ মে

আপডেট সময় : ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২