1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

নিউইয়র্ক কনসাল জেনারেলকে পদত্যাগ করতে হবে: নাহিদ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের মিসগাইডের কারণেই আখতারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ব্যর্থতার জন্য দায়ী নিউইয়র্কের কনসাল জেনারেলকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে। কারণ, তাদের ভুল তথ্যের কারণেই এক ফটক দিয়ে বের না হয়ে ভিন্ন পথে বের হয়েছেন এনসিপির নেতারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এসব দাবি জানান।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ও লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে হামলা হয়েছে। কারণ, অতীতের একটি ঘটনার বিষয়েও সরকার পদক্ষেপ নেয়নি। নিলে বারবার হয়তো এমনটি ঘটতো না।

তিনি বলেন, প্রতিটি হামলার আগেই প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের তথ্য দেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগ যেভাবে সাইবার হামলা করছে, তা নিয়েও সরকার কোনও ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ আসামির নাম প্রকাশ করতে হবে। পরাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্তদের সরাতে হবে। হামলার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জানতে চাইবো।

তিনি বলেন, ট্রাইব্যুনালের বাইরে সাধারণ কোর্টে যে মামলাগুলা হয়েছে, সেখানে জামিন দেওয়া হচ্ছে। অনেক আসামি জামিন পেয়ে পালিয়ে যাচ্ছে। অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা ছাড়া পেয়ে প্রকাশ্যে চলাফেরা করছে। শহীদ পরিবারকে হুমকি দিচ্ছে। জুলাইয়ে যারা আহত হয়েছিল তাদের হুমকি দিচ্ছে। অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি। ছোট ও বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা দেশে ঘটছে। এখন দেশের বাইরেও আমরা এসব দেখতে পাচ্ছি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারা। এসময় আখতারের ওপর ডিম নিক্ষেপ করা হয়।

২৩ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

নিউইয়র্ক কনসাল জেনারেলকে পদত্যাগ করতে হবে: নাহিদ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

নিউইয়র্ক কনসাল জেনারেলকে পদত্যাগ করতে হবে: নাহিদ

আপডেট সময় : ০৭:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫