1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

নাগরিক সেবা প্লাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরিক সেবা প্লাটফর্মে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সেবা ইন্টিগ্রেশনের লক্ষ্যে ডিএনসিসি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বের) রাজধানীর আগারগাঁও আইসিটি ভবনে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

ডিএনসিসির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন, করপোরেশনের সচিব মোহাম্মদ আসাদুজ্জামান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে স্বাক্ষর করেন যুগ্মসচিব মো. মজিবর রহমান।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, সরকারি সেবায় দুর্নীতি রোধ এবং নাগরিক সুবিধা বাড়াতে ডিজিটাল সেবার বিকল্প নেই। নাগরিক সেবা ডিজিটাইজেশনের মাধ্যমে হিউম্যান ইন্টার‍্যাকশন কমিয়ে আনলে মানুষ দ্রুত ও ঝামেলামুক্তভাবে সেবা নিতে পারবে। আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর সরকারি সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করে তুলবে।

জানা যায়, বর্তমানে ‘নাগরিক সেবা’ প্লাটফর্মের মাধ্যমে রাজধানীতে ৬টি কেন্দ্র থেকে মোট ৪৬৫টি সরকারি সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে ভূমি সেবা, জন্ম ও মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট সেবা, বিআরটিএ সেবা এবং বিভিন্ন ভাতার আবেদন সেবা উল্লেখযোগ্য। নতুন এই সমঝোতা স্মারকের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সম্পর্কিত সেবাগুলো নাগরিক সেবা প্লাটফর্মে অন্তর্ভুক্ত হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, ডিএনসিসি বিশ্বাস করে, এই উদ্যোগের মাধ্যমে নগরবাসী আরও দ্রুত, কার্যকর ও স্বচ্ছ নাগরিক সেবা পাবে।

১০ নভেম্বর ২০২৫
ফেভিকন

নাগরিক সেবা প্লাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

নাগরিক সেবা প্লাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি

আপডেট সময় : ০৫:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫